নির্বাচন পর্যবেক্ষণে ২০০ সদস্যের প্রতিনিধিদল পাঠাবে ইইউ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাতের পর গণমাধ্যমে কথা বলেন ইইউ পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজ্যাবস। ছবি: বাসস

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ২০০ সদস্যের একটি প্রতিনিধিদল পাঠাবে ইউরোপীয় ইউনয়ন (ইইউ)। ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভারস ইয়াবস এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমাদের দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকরা ডিসেম্বরের শেষ থেকেই বাংলাদেশে কাজ করছেন। আগামী ১২ ফেব্রুয়ারি স্বল্পমেয়াদি পর্যবেক্ষকরা তাদের সঙ্গে যোগ দেবেন। ইউরোপীয় পার্লামেন্টের সদস্যসহ সব মিলিয়ে নির্বাচনের সময় ইইউয়ের ২০০ জন পর্যবেক্ষক মাঠে থাকবেন।

বাসস জানিয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সংসদ নির্বাচনের পাশাপাশি একই সময়ে গণভোট আয়োজন করা নির্বাচন কমিশনের জন্য একটি চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন ইইউয়ের প্রধান পর্যবেক্ষক ইভারস ইয়াবস । বলেন, কমিশন আমাদের জানিয়েছে— সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হচ্ছে, যা তাদের জন্য একটি চ্যালেঞ্জ। তবে কমিশন বিষয়টি যথাযথভাবে সামাল দিতে পারবে বলে আমরা আশা করছি।

ইইউ প্রতিনিধিদলের প্রধান বলেন, ‘আমরা এখানে সাহায্য করতে এসেছি। আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করব। কারণ বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার।’

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে এবারের নির্বাচনটি ঐতিহাসিক নির্বাচন হবে বলেও মন্তব্য করেন ইভারস ইয়াবস। অন্তর্বর্তী সরকারের অধীনে হতে যাওয়া নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে আশা প্রকাশ করেন তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়ছে না

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বেসরকারি শিক্ষক-কর্মচারীরা সরকারি কর্মচারীদের ন্যায় পূর্ণাঙ্গ উৎসব ভাতার দাবি জানিয়ে আসছিলেন। সেই প্রেক্ষিতে ভাতা বৃদ্ধির একটি প্রস্তাবনা দেওয়া হলেও অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত না আসায় তা আপাতত স্থগিত থাকছে।

৫ ঘণ্টা আগে

সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস

নতুন এই আইন অনুযায়ী, বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) সব ক্যাডার ও ক্যাডারবহির্ভূত সব সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর। এ ছাড়া স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থাগুলোর যেসব পদে সরাসরি নিয়োগ দেওয়া হয়, সেখানেও একই বয়সসীমা

৫ ঘণ্টা আগে

কদমতলীর কারখানায় আগুনের ঘটনায় বিএনপি নেতা ইমান গ্রেপ্তার

আদালত সূত্রে জানা গেছে, রোববার দুপুরে পুলিশ ইমান উল্লাহকে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষে জামিন আবেদন করা হয়। এ সময় আদালত সোমবার

৫ ঘণ্টা আগে

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১২ মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে একজন রোগী ঢাকা বিভাগে এবং অন্য একজন ময়মনসিংহ বিভাগে মারা গেছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে খুলনা বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে।

৫ ঘণ্টা আগে