সাংবাদিকতায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও নৈতিক মান বজায় রাখার আহ্বান রাষ্ট্রপতির

বাসস
ল’ রিপোর্টার্স ফোরামের রজতজয়ন্তী উপলক্ষ্যে প্রকাশিত বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: পিআইডি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আইন সাংবাদিকতায় সর্বোচ্চ পেশাদারিত্ব, নৈতিক মান, সততা ও দায়িত্বশীলতা বজায় রেখে কাজ করার জন্য ল’ রিপোর্টার্স ফোরামের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ বুধবার বঙ্গভবনে ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশনের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপ্রধান বলেন, আইন সাংবাদিকতা বিচারব্যবস্থা ও জনগণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবে কাজ করে।

তিনি বলেন, আদালতের কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রায় সম্পর্কে বস্তুনিষ্ঠ, নির্ভুল ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে আইন সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

‘সহজ ভাষায় জনগণকে আইন বিষয়ে সচেতন করতেও আইন সাংবাদিকদের অবদান তাৎপর্যপূর্ণ,’ রাষ্ট্রপতি বলেন।

সংবিধানের প্রাধান্য, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক ভিত্তি উল্লেখ করে মো. সাহাবুদ্দিন বলেন, ‘বর্তমান সরকার সংবিধানের আলোকে আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার এবং সুশাসন প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।’

তিনি বলেন, বিচারব্যবস্থার আধুনিকায়ন এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। বিচার বিভাগ, আইনজীবী, আইনবিষয়ক সাংবাদিক এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক অংশগ্রহণ নিশ্চিত করা গেলে ন্যায়বিচার প্রাপ্তি আরও সহজ ও ত্বরান্বিত হবে।

রাষ্ট্রপতি আদালতের মর্যাদা ও বিচারাধীন বিষয়ের সংবেদনশীলতা অক্ষুণ্ন রেখে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানান।

একই সঙ্গে অপতথ্য, ভ্রান্ত তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচারের চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের আরও সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

এর আগে রাষ্ট্রপতি ল’ রিপোর্টার্স ফোরামের রজতজয়ন্তী উপলক্ষ্যে প্রকাশিত বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব খান মো. নূরুল আমীন, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হোলি আর্টিজান হামলার এক দশক: বিচার ঝুলছে আপিলে, বদলেছে সরকারি অবস্থানও

হোলি আর্টিজান হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালের ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন।

৬ ঘণ্টা আগে

নতুন ১ থানা ও ৩ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন

দেশে নতুন একটি থানা এবং তিনটি উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা’ নামে একটি নতুন থানা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

৬ ঘণ্টা আগে

সীমান্ত পাহারার চেয়েও বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমানে নিরাপত্তার ধারণা গুণগতভাবে পাল্টে গেছে। কিলোমিটারের পর কিলোমিটার সীমান্ত পাহারা দেওয়ার থেকেও এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ।

৭ ঘণ্টা আগে

শুভেন্দু-মানিক সাহাদের জন্য ১১০০ কেজি আম উপহার বাংলাদেশের

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে পাঠানো এ উপহারে রয়েছে দেশের জনপ্রিয় দুই জাতের আম—আম্রপালি ও হাঁড়িভাঙ্গা। এর মধ্যে কলকাতায় পাঠানো হয়েছে ১০০টি কার্টনে পাঁচ কেজি করে মোট ৫০০ কেজি এবং আগরতলায় পাঠানো হয়েছে ১২০টি কার্টনে পাঁচ কেজি করে মোট ৬০০ কেজি আম।

৭ ঘণ্টা আগে