বিনিয়োগবান্ধব হবে টেলিযোগাযোগ আইন : প্রতিমন্ত্রী পলক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘তথ্যপ্রযুক্তির উৎকর্ষের সঙ্গে সময়োপযোগী, ব্যবসা ও বিনিয়োগবান্ধব এবং নাগরিক কল্যাণ নিশ্চিত করবে-এমন একটি নতুন টেলিযোগাযোগ আইন প্রণয়ন করা হবে। এরই মধ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে যে খসড়া প্রস্তত করা হয়েছে, সেখানে প্রয়োজনীয় সংশোধনী এনে এই আইন চূড়ান্ত করা হবে।’

বুধবার (৫ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি।

টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) ও অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব) যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।

এতে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী আরো বলেন, ‘খসড়া আইনের যেসব বিষয় ব্যবসা ও বিনিয়োগ বান্ধব হবে না, সেগুলো সংশোধন করা হবে। কোনো অংশীজন ও দেশের জনসাধারণের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে- এমন যা কিছু এই খসড়ায় আছে তা বাদ দেওয়া হবে।’

সেমিনারে আলোচকদের প্রস্তাব অনুযায়ী খসড়া আইনের ৭(৩) এবং ২৬(ঙ) ধারা দুটি অবশ্যই পরিবর্তন করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

জানা যায়, প্রস্তাবিত আইনের ৭(৩) ধারায় বিটিআরসি’র কমিশনারদের অপসারণের ক্ষমতা মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে এবং ২৬(ঙ) ধারায় সোস্যাল মিডিয়া ও অনলাইন প্লাটফরম পরিচালনার জন্য বিটিআরসি থেকে লাইসন্সে নেওয়ার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।

সভায়, ৭(৩) ধারার সমালোচনা করে বক্তারা বলেন, এ ধারার মাধ্যমে বিটিআরসি’র স্বাধীনভাবে দায়িত্বপালন চরমভাবে ব্যহত হবে। আর ২৬(ঙ) ধারা দেশে অনলাইন ভিত্তিক ব্যবসা ও অন্যান্য উদ্ভাবনকে জটিলতায় ফেলবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘সব আইন মানুষের জন্য। তাই মানুষের কল্যাণেই আইন করতে হবে। নতুন আইনের কারণে কেউ যেন কোনো সমস্যায় না পড়ে সে দিকে খেয়াল রাখতে হবে।’

টিআরএনবি সভাপতি রাশেদ মেহেদীর সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় দু’টি প্রবন্ধ উপস্থাপন করেন বিটিআরসি’র ভাইস চেয়ারম্যান আমিনুল হক এবং রবির চিফ কর্পোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স শাহেদ আলম।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

একযোগে ৪৯ পুলিশ পরিদর্শক বাধ্যতামূলক অবসরে

পুলিশের পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘জনস্বার্থে’ তাদের অবসরে পাঠানো হয়েছে।

১২ ঘণ্টা আগে

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যেই নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। শেষ হয়েছে অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও। এটি চালু হলে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়াবে। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে।

১৫ ঘণ্টা আগে

রবিউল আউয়ালের চাঁদের দেখা মেলেনি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবি

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ আগস্ট পালন করা হবে ঈদে মিলাদুন্নবি। বাংলাদেশে দিনটি সরকারি ছুটি।

১ দিন আগে

১৫ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন শুরুর প্রস্তাব, ক্লাস শুরু ১২ নভেম্বর

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বৃহস্পতিবার (১৩ আগস্ট) গণমাধ্যমকে বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে শুরু করে ১ অক্টোবর পর্যন্ত প্রথম ধাপের আবেদন গ্রহণ শুরুর প্রস্তাব করা হয়েছে।

১ দিন আগে