‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিলে উন্নয়ন হবে, দেশ এগিয়ে যাবে : অর্থ উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সংস্কার চলমান রাখতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহবান জানিয়েছেন।

ভোটের গাড়ি সুপার ক্যারাভান কর্মসূচির মাধ্যমে সিরাজগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের শুভ উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় আসিনি, দায়িত্ব পালন করতে এসেছি। দায়িত্ব পালনকালে অনেক কিছুই করতে পেরেছি, আবার অনেক কিছুই করতে পারিনি। আশানুরূপ সংস্কার করতে না পারলেও সব ক্ষেত্রে সংস্কার অনেক দূর এগিয়ে গেছে। এই সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য আগামী ১২ তারিখের গণভোটে আপনারা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিন। ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিলে উন্নয়ন হবে, দেশ এগিয়ে যাবে। মানুষ তার অধিকার ফিরে পাবে। দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। ফ্যাসিবাদী কার্যক্রম বন্ধ হবে। তাই আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকুন।’

সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভোটের গাড়ি সুপার ক্যারাভানের মাধ্যমে সিরাজগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের শুভ উদ্বোধন করেন।

মন্ত্রিপরিযদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মহিদুল হাসান, জেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শুরুর ঘন্টা খানেক আগেই জেলা প্রশাসকের কার্যালয় চত্বর এলাকা লোকারন্য হয়ে যায়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

খাদ্যবর্জ্য থেকে কম্পোস্ট, মাইক্রোপ্লাস্টিক দূষণের ঝুঁকিতে কৃষিজমি: গবেষণা

যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নতুন এক গবেষণায় দেখা গেছে, খাদ্যবর্জ্য ল্যান্ডফিলে না পাঠিয়ে বিকল্প ব্যবস্থায় নেওয়া হলে সংশ্লিষ্ট জলবায়ু প্রভাব ৮৯ থেকে ৯৯ শতাংশ পর্যন্ত কমতে পারে। একই সঙ্গে পানিতে অতিরিক্ত পুষ্টি উপাদান জমে শৈবাল বৃদ্ধির মতো ‘ইউট্রোফিকেশন’ সমস্যাও কমানো সম্ভব।

১১ ঘণ্টা আগে

হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী

রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে করে ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী।

১৩ ঘণ্টা আগে

সালমান শাহ হত্যা মামলায় বিমানবন্দর থেকে গ্রেপ্তার ডন

রোববার (৯ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

১৩ ঘণ্টা আগে

বিদ্যুৎ উৎপাদনে অর্থনীতি-পরিবেশ-জনস্বার্থকে গুরুত্বের নির্দেশ প্রধানমন্ত্রীর

রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ী আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

১৩ ঘণ্টা আগে