আ. লীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের কর্মসূচি ঘোষণা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আওয়ামী লীগ নিষিদ্ধ এবং বিচারের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধীরা। গাজীপুরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে শহীদ আবুল কাশেমের জানাজা শেষে শহীদ মিনার থেকে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল করবে তারা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

দেশের প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়নে, গ্রামে শহীদ বীর কাশেমের গায়েবানা জানাজা, আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাটিয়া মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সবাই নিজেদের নির্ধারিত সময়ে এই কর্মসূচি পালন করবে বলে জানানো হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি রাতে গাজীপুর নগরের ধীরাশ্রম দাক্ষিণখান এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের হামলার শিকার হন আবুল কাশেম। এরপর তিনি চিকিৎসাধীন ছিলেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

আবুল কাশেমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, ‘গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কাশেম শহীদ হয়ে গেছেন। প্রতিবিপ্লবের প্রথম শহীদ আমার এই ভাই। ইন্টেরিম, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মার্চে সড়ক দুর্ঘটনা ৫৭৬টি, নিহত ৫৩২: রোড সেফটি ফাউন্ডেশন

আজ শনিবার (১১ এপ্রিল) সকালে সংবাদমাধ্যমে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন সংবাদপোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যম এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে তারা।

৬ ঘণ্টা আগে

লেবাননে ইসরায়েলি হামলা ও বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা

গত বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় লেবাননের বৈরুতে ইসরায়েলের হামলায় দীপালি আক্তার নামের এক প্রবাসী নারী গুরুতর আহত হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে তিনি মারা যান। বাংলাদেশ সরকার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং এই কঠিন সময়ে তাদের পাশে থাকার কথা জানিয়েছে।

৬ ঘণ্টা আগে

চট্টগ্রামের চিটাগং শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

প্রাথমিকভাবে স্থানীয়রা ধারণা করছেন, শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলার একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ নিশ্চিত করা সম্ভব হয়নি। এই ঘটনায় মার্কেট ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

৭ ঘণ্টা আগে

ভারত মহাসাগরীয় দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জ্বালানি সংকট, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা এবং সরবরাহ ব্যবস্থার পরিবর্তনের এই সময়ে দেশগুলোর উচিত পারস্পরিক সহযোগিতা জোরদার করা।

৮ ঘণ্টা আগে