প্রতিবেদক, রাজনীতি ডটকম

আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এ সংশয় ধুয়ে মুছে গেছে। দলগুলো নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এর আগে ময়মনসিংহ থেকে হালুয়াঘাট সড়ক দিয়ে যাওয়ার কালে তিনি নির্বাচনের পূর্ব প্রস্তুতির চিত্র পথে পর্যবেক্ষণ করেন।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, অনেক বছর পর আমরা একটা রিয়েল ইলেকশন দেখব। বিগত ১৬ বছর হাসিনার আমলে আমরা ফেইক ইলেকশন দেখেছি। আমরা সেই জায়গা থেকে সরে এসেছি। এবার ইতিহাসের অন্যতম একটা বেস্ট ইলেকশন হবে।
তিনি বলেন, ইতিমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। হালুয়াঘাটে দেখেছি নেতাদের পোস্টার। দলগুলো যখন দুই তিন সপ্তাহ পর থেকে প্রার্থীদের নাম দেওয়া শুরু করবেন। তখন আরও নির্বাচনী পরিবেশ জমজমাট হয়ে উঠবে।
জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দল গুলোর মাঝে কোনো বড় ধরনের সমস্যা নেই বলে জানান তিনি।

রাজধানীর যাত্রাবাড়ী থানার খোয়াইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে একটি রুলও জারি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
জুলাই আন্দোলন দমনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শুধু ‘নির্লিপ্ত দর্শক’ ছিলেন না, বরং ‘বেআইনি দমন-পীড়নে’ সক্রিয় অংশগ্রহণ ও উসকানি দিয়েছিলেন বলে রায়ের পর্যবেক্ষণে তুলে ধরেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
৫ ঘণ্টা আগে
তার অসুস্থতার খবর জানার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তার সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) মঙ্গলবার এভারকেয়ার হাসপাতালে গিয়ে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
৭ ঘণ্টা আগে
ইরান সরকারের আমন্ত্রণে আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যে অংশ নিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. মনির হোসেন এ তথ্য জানান।
৮ ঘণ্টা আগে