স্বাধীনতার ঘোষণাপত্র বাদের প্রস্তাব বাতিল, যা আছে চূড়ান্ত জুলাই সনদে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

বামপন্থি চার দলের জোট বাম গণতান্ত্রিক ঐক্য ও গণফোরামের আপত্তির মুখে শেষ মুহূর্তে পরিবর্তন এসেছে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ। আগের প্রস্তাবনায় সংবিধান সংশোধনীর ক্ষেত্রে সপ্তম তফসিল বাদ দেওয়ার কথা থাকলেও চূড়ান্ত সনদে সেই সুপারিশ বাদ দেওয়া হয়েছে। ফলে সংবিধান থেকে স্বাধীনতার ঘোষণাপত্র বাদ পড়ছে না।

গত মঙ্গলবার জুলাই সনদের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হলে পাঁচটি দল এ নিয়ে আপত্তি জানিয়েছিল।

ওই খসড়ায় বলা হয়েছিল, বিদ্যমান সংবিধানের ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলি–সংক্রান্ত ১৫০ (২) অনুচ্ছেদ বিলুপ্ত হবে এবং এ সংশ্লিষ্ট পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তফসিল সংবিধানে রাখা হবে না। এই সিদ্ধান্তে ৯টি দল একমত ছিল না।

এর মধ্যে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদের নেতারা জানান, তারা এই প্রস্তাবসহ কয়েকটি কারণে জুলাই সনদে সই করবে না। সইয়ের অনুষ্ঠানও বর্জন করবে।

সংবাদ সসম্মেলনে এসব দলের নেতারা বলেন, সংবিধানের ১৫০ (২) অনুচ্ছেদে ক্রান্তিকালীন বিধানে ষষ্ঠ তফসিলে থাকা স্বাধীনতার ঘোষণা ‘ডিক্লারেশন অব ইনডিপেনডেন্স’ এবং সপ্তম তফসিলে থাকা ‘প্রক্লেমেশন অব ইনডিপেনডেন্স’ বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে, যা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ভিত্তি, তা বাদ দিলে বাংলাদেশের অস্তিত্বই থাকে না।

একই কারণে জুলাই সনদে সই না করার কথা জানায় গণফোরামও। তারা শুক্রবারের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিলেও সনদে সই করেনি। বাকি চার বাম দল অবশ্য অনুষ্ঠানও বর্জন করেছে।

পরে জুলাই সনদের এই জায়গায় পরিবর্তন আনা হয়েছে। চূড়ান্ত সনদে বলা হয়েছে, সংবিধানের অনুচ্ছেদ ১৫০(২) সংশোধন করা হবে এবং এ সংশ্লিষ্ট পঞ্চম ও ষষ্ঠ তফসিল সংবিধানে রাখা হবে না।

সংবিধানের পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তফসিল যুক্ত করা হয়েছিল ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। পঞ্চম তফসিলে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ। ষষ্ঠ তফসিলে আছে ১৯৭১ সালের ‘২৫ মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে’ বঙ্গবন্ধুর দেওয়া স্বাধীনতার ঘোষণা। আর সপ্তম তফসিলে আছে ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকারের জারি করা স্বাধীনতার ঘোষণাপত্র।

অর্থাৎ জুলাই সনদ অনুযায়ী সংবিধানে সংস্কার হলে তাতে সংবিধানের তফসিলে ৭ মার্চের ভাষণ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা থাকবে না। তবে স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের তফসিলে থাকবে।

জুলাই সনদের চূড়ান্ত এই রূপেই শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে সই করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও কমিশনের অন্য সদস্যরা। ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেওয়া ২৪টি রাজনৈতিক দলের নেতারাও এতে সই করেছেন।

দীর্ঘ আলোচনার পর প্রণীত এই জুলাই জাতীয় সনদ দেখুন এখানে—

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইবি শিক্ষককে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা কর্মচারীর

জানা গেছে, ঘটনার পর খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন।

৩ ঘণ্টা আগে

ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

নারীদের জন্য জাতীয় ঈদগাহের দক্ষিণ দিকে আলাদা প্রবেশপথসহ আসন রাখার ব্যবস্থা রাখার বিষয়টিও প্রচার করতে হবে। ঈদুল ফিতরের প্রধান জামাতের ইমাম মনোনয়নের জন্য তিনজন আলেম, পবিত্র কোরআন তিলাওয়াত পরিচালনার জন্য তিনজন উপস্থাপকের তালিকা ধর্ম মন্ত্রণালয়ের পাঠাতে হবে।

৩ ঘণ্টা আগে

জনগণকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার অনুরোধ বিদ্যুৎ মন্ত্রীর

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে হাতে থাকা জ্বালানি জনগণকে সাশ্রয়ীভাবে ব্যবহারের অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

৫ ঘণ্টা আগে

আগ্রাসী শক্তির সরাসরি নিন্দা করবে বাংলাদেশ, আশা তেহরানের

ওআইসি ও ন্যাম সদস্য দেশ হিসেবে বাংলাদেশ আগ্রাসী শক্তির ‘সরাসরি নিন্দা’ বা এর প্রতিবাদ করবে - এমন প্রত্যাশা ব্যক্ত করেছে ইরান।

৫ ঘণ্টা আগে