শিক্ষাবর্ষের শুরুতেই নতুন বই পাবে শিক্ষার্থীরা : অর্থ উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আগামী শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই হাতে পাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রোববার সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

উপদেষ্টা জানান, নতুন বই ছাপানোর দায়িত্ব কারা পাবেন তা চলতি মাসেই চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে। এ ছাড়া, গত বছর বই ছাপানোর ক্ষেত্রে যারা অনিয়মের অভিযোগে জড়িত ছিলেন, তাদের এ বছর বই ছাপার কাজ দেওয়া হবে না।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এবার সময়মতো শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। আমরা নিশ্চিত করতে চাই, কোনো অনিয়ম যেন না ঘটে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রাথমিক শিক্ষার্থীদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী

তিনি জানান, শিক্ষা খাতের উন্নয়নে আগামী ১৮০ দিন, আগামী অর্থবছর এবং পরবর্তী পাঁচ বছরের জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে।

১৫ ঘণ্টা আগে

মেজরিটিরা হিপোক্রেসি করছে : হাসনাত আবদুল্লাহ

ইংরেজি ভাষায় দেওয়া পোস্টে তিনি লিখেন, ‘Hypocrisy by Majority— where truth and pretension are infused’। যার অর্থ দাড়ায় সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে এমন এক ধরনের ভণ্ডামি আছে, যেখানে সত্য ও ভান একসঙ্গে মিশে থাকে।

১৬ ঘণ্টা আগে

১৮ বছরে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে প্রায় দেড় লাখ মামলা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে আইনমন্ত্রী বলেন, ‘কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কতগুলো হয়রানিমূলক ও মিথ্যা মামলা করা হয়, তার পরিসংখ্যান সরকারিভাবে সংরক্ষণ করা হয় না। শুধুমাত্র বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মোট কতটি মামলা করা হয়েছিল সে সম্পর্কে সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য ন

১৭ ঘণ্টা আগে

সংবিধান সংশোধন: রোববারের মধ্যেই বিশেষ কমিটি গঠনের ইঙ্গিত চিফ হুইপের

সংবিধান সংশোধনে ১৫ থেকে ২০ সদস্যের একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করার কথা বলেছেন চিফ হুইপ নূরুল ইসলাম। এ কমিটিতে সরকারি দল, বিরোধী দল, অন্যান্য দল এবং স্বতন্ত্র সদস্যদেরও রাখার চিন্তা আছে বলে জানিয়েছেন তিনি। তার দেওয়া সময়সীমা অনুযায়ী, আগামী রোববারের মধ্যেই কমিটি গঠনের অগ্রগতি দেখা যেতে পারে।

১৭ ঘণ্টা আগে