প্রতিবেদক, রাজনীতি ডটকম

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে একটি বিশেষ লিখিত বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১ এপ্রিল) আবুধাবিতে প্রধানমন্ত্রীর বৈদেশিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এই চিঠি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
দুই বন্ধুপ্রতীম দেশের ঐতিহাসিক সম্পর্ক, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যেই এই কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে।
আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমিরেটস নিউজ এজেন্সি এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।
লিখিত বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান দুই বন্ধুপ্রতীম দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করেছেন। যার মধ্যে রয়েছে, দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের ধারাবাহিকতা রক্ষা, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং উভয় দেশের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে একে অপরকে সহযোগিতা করা।
বৈঠকে উপদেষ্টা হুমায়ুন কবির আরব আমিরাতের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের পূর্ণ সংহতি এবং অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশের এই বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বসুলভ অবস্থানে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আমিরাতের উপ-প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান। তিনি বাংলাদেশকে একটি ‘ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম রাষ্ট্র’ হিসেবে অভিহিত করে বলেন, দুই দেশের জনগণের স্বার্থ রক্ষায় গঠনমূলক সহযোগিতা অব্যাহত থাকবে।
উচ্চপর্যায়ের এই বৈঠকে দুই দেশের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী সুহাইল বিন মোহাম্মদ আল মাজরুই, পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাঈদ আল হাজেরি এবং আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মোজাহারুল ইসলামের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ৩ এপ্রিল। এ উপলক্ষ্যে আজ শুক্রবার বাদ আসর খুলনায় উম্মে হানি খাতুন শান্তিনগর মধ্যপাড়া জামে মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
২ ঘণ্টা আগে
সীমান্তের চাচা রুহুল আমিন বলেন, ‘গত রাত সাড়ে ১২টার দিকে সীমান্তের বন্ধু বাইরে থেকে এসে দরজা বন্ধ পায়। অনেকক্ষণ ডাকাডাকি করে সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে আমাকে ফোন দেয়। এরপর বাসায় গিয়ে দরজা ভেঙে সীমান্তকে বিছানায় অচেতন অবস্থায় পাই। দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।’
২ ঘণ্টা আগে
সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে ‘ইয়ান জিং হে’ নামের একটি জাহাজ আজ শুক্রবার (৩ এপ্রিল) ভোররাতে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে এসে পৌঁছেছে। বন্দরের কর্তৃপক্ষ জানিয়েছে, আজ রাতে মালয়েশিয়া থেকে ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের আরও একটি জাহাজ ৩৪ হাজার টন ডিজেল নিয়ে বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
৩ ঘণ্টা আগে
সকাল ৯টায় সচিবালয়ে দিনের কাজ শুরু করেন প্রধানমন্ত্রী। দপ্তরে পৌঁছেই একের পর এক ফাইল নিষ্পত্তি, বৈঠক এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে মনোনিবেশ করেন। দিনের বিভিন্ন সময়ে দেশের গুরুত্বপূর্ণ ইস্যুতে সিদ্ধান্ত নিতে নিতে বিকেল গড়িয়ে যায়। তবে এতে তার কর্মস্পৃহায় কোনো ভাটা পড়েনি।
৪ ঘণ্টা আগে