প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকার পতনের এক দফা দাবিতে করা আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সোমবার (৫ আগস্ট) দুপুরে বোন রেহানাসহ দেশ ছাড়েন তিনি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান। এ পরিস্থিতিতে সোমবার হাই অ্যালার্ট ইস্যু করেছে বিএসএফ।
ভারত-বাংলাদেশ সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। বিএসএফ-এর ডিজি ইতিমধ্যেই কলকাতা পৌঁছে গিয়েছেন বলেও জানানো হয়েছে।
বিএসএফ-এর একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, শেখ হাসিনা ঢাকা ছাড়ার পরই হাই অ্যালার্ট জারি করা হয়েছে সীমান্ত এলাকায়।
সূত্রে জানা গেছে, বাংলাদেশে চলতে থাকা গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছিল।
সোমবার বেলা গড়ানোর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্তফা এবং দেশ ছাড়ার খবর প্রকাশিত হতেই সীমান্তে অতিরিক্ত নজরদারি বাড়ায় বিএসএফ। কোনওভাবে যাতে প্রতিবেশী দেশের রাজনৈতিক প্রভাব এদেশের সীমান্তে না পড়ে বা কেউ যেন সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকতে না পারেন সেই দিকে লক্ষ্য রেখেই এই হাই অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানা গেছে।
সীমান্তের প্রতিটি চৌকিতে বাড়ানো হয়েছে অতিরিক্ত নজরদারি। টহল দিচ্ছেন বিএসএফ জওয়ানরা। যে কোনো পরিস্থিতিতে যাতে দ্রুত অ্যাকশন নেওয়া যায় সে বিষয়ে সতর্ক আছে বিএসএফ।

স্থানীয়দের অভিযোগ, মাদরাসাটি প্রত্যন্ত চলনবিল অঞ্চলে ও উপজেলা সদর থেকে ৮/৯ কিলোমিটার দূরে হওয়ায় এখানকার অনেক শিক্ষক ভাঙ্গুড়া উপজেলা সদরে বসবাস করেন। ফলে মাদরাসায় শিক্ষকদের উপস্থিতি নিয়মিত নয়। এসব কারণে মাদরাসায় নেই কাঙ্ক্ষিত শিক্ষার্থীও। দাখিল পরীক্ষায় ফলাফল বিপর্যয়ও ধারাবাহিকভাবে চলে আসছে।
১১ ঘণ্টা আগে
আগের বছরগুলোর মতো এ বছরের এসএসসি পরীক্ষাতেও ক্যাডেট কলেজগুলো ঈর্ষণীয় ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। এবার ১২টি ক্যাডেট কলেজ থেকে মোট ৬১৮ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিল, যাদের সবাই পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬০৭ জন, যা মোট পরীক্ষার্থীর ৯৮ দশমিক ২২ শতাংশ।
১২ ঘণ্টা আগে
সভার কার্যবিবরণী থেকে জানা যায়, এনটিআরসিএ চেয়ারম্যান তার সংস্থার কার্যক্রম সম্পর্কে সভাকে অবহিত করেন। পরে সিদ্ধান্ত হয়, ২০১৫ সালের পরিপত্র অনুযায়ী এনটিআরসিএ যে শিক্ষক নিয়োগের সুপারিশ করে আসছে গত ১১ বছর ধরে, সে কার্যক্রম বন্ধ থাকবে। এনটিআরসিএ কেবল ২০০৫ সালের মূল আইন অনুযায়ী নিবন্ধন ও প্রত্যয়নের কাজ ক
১২ ঘণ্টা আগে
এক মাস পর সে মামলাতেও জামিন পেলেন সাবেক এই প্রধান বিচারপতি। ফলে তার মুক্তিতে বাধা নেই বললেও পুলিশ আবার নতুন কোনো মামলায় তাকে গ্রেপ্তারের আবেদন জানাবে কি না, তা নিয়ে সংশয় জানিয়েছেন আইনজীবীরা।
১৩ ঘণ্টা আগে