প্রতিবেদক, রাজনীতি ডটকম

সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেনের টিকিট ক্রয় করে প্রতারিত না হতে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের এক সতর্কবার্তায় বলা হয়েছে, ‘রেলওয়ে সব আন্ত নগর ট্রেনের টিকিট রেল সেবা অ্যাপের মাধ্যমে অনলাইনে বিক্রয়ের ব্যবস্থা করেছে। ইদানীং লক্ষ করা যাচ্ছে যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট, গ্রুপ, পেজ খুলে একটি সংঘবদ্ধ চক্র চটকদার বিজ্ঞাপন প্রচার করে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রয়ের চেষ্টা করছে। এতে প্রতিদিনই অনেক যাত্রী প্রতারিত হচ্ছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।’
এমতাবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকিট ক্রয় করে প্রতারিত না হওয়ার জন্য সর্বসাধারণকে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
এ ছাড়া টিকিট কালোবাজারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

গবেষণায় দেখা গেছে, পুরো উৎপাদন ব্যবস্থা অর্গানিক ফ্রি-রেঞ্জ হলে বছরে প্রায় ২৩ লাখ ১৬ হাজার টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য (tCO2e) গ্রিনহাউস গ্যাস নির্গত হবে।
১৮ ঘণ্টা আগে
সমস্যা সমাধানে ব্যবসায়ীরা আশাবাদী মন্তব্য করে বিটিএম সভাপতি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের পরিস্থিতি বুঝার চেষ্টা করছেন। বিদ্যমান অবস্থায় সরকারের যে মনোযোগ পাওয়া যাচ্ছে তা গেলো ১৭ বছর পাওয়া গেলে বর্তমানের দুরবস্থা হতো না।’
১৯ ঘণ্টা আগে
কয়েকজন ব্যক্তির দায়ের করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট রায় দেন যে, সুনির্দিষ্ট কোনো মামলা না থাকলে তাদের গ্রেপ্তার, শ্যোন অ্যারেস্ট বা কোনোভাবে হয়রানি করা যাবে না। একইসাথে আবেদনকারীদের বারবার শ্যোন অ্যারেস্ট দেখানো এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও নিপীড়ন করা কেন আইনি কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না
১৯ ঘণ্টা আগে
একইসঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল করতে বলেছেন আদালত।
২০ ঘণ্টা আগে