সরকারি দায়িত্ব ফেলে পপুলারে প্র্যাকটিস, চিকিৎসকের নিবন্ধন বাতিলের নির্দেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১৫: ৫৪
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

পুরান ঢাকার ইংলিশ রোডে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আকস্মিক অভিযান চালিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

এ সময় সরকারি দায়িত্ব ফেলে রেখে এসে সেখানে প্রাইভেট প্র্যাকটিস করতে দেখা যায় নরসিংদীর বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মইনুল হাসান চিশতীকে। এ ঘটনায় তার নিবন্ধন বাতিলের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে অভিযান শেষে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান একাধিকবার এই ডাক্তারকে শোকজ করেছেন, কিন্তু তিনি সেসবের পরোয়া করেননি। ওখান থেকে এই প্রাইভেট হাসপাতালে এসে নিয়মিত প্র্যাক্টিস করেন।’

মন্ত্রী আরও বলেন, ‘এই ডাক্তার সরকারি হাসপাতালের একটি ফেইক রেজিগনেশন লেটার দিয়ে এখানে কাজ করেন। আর পপুলার এই হাসপাতালও তার রেজিগনেশন একসেপ্ট হয়েছে কি না সেটি যাচাই না করেই তাকে কাজের সুযোগ দিয়েছে, তাই হাসপাতালেরও শাস্তি হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ওই ডাক্তার অনৈতিক কাজ করেছেন, আর সেই কাজে সহযোগিতা করেছে এই হাসপাতাল। তার লাইসেন্স বাতিল করতে হবে এবং চাকরি থেকেও বরখাস্ত করা হবে।’

এ সময় উপস্থিত ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটকে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

তবে অভিযোগের বিষয়ে এখনো পপুলার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানের হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

৩ ঘণ্টা আগে

ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার

প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ আগস্ট কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর অক্টোবরের শেষ নাগাদ পর্যায়ক্রমে দেশের সব উপজেলা ও ইউনিয়নে এর কার্যক্রম শুরু হবে।

৫ ঘণ্টা আগে

ওবায়দুল কাদের-সাদ্দামের কল রেকর্ড ট্রাইব্যুনালে উপস্থাপন

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার বিরুদ্ধে যুক্তিতর্কের দ্বিতীয় দিনে একটি কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ।

৫ ঘণ্টা আগে

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক: জগলুল পাশার ৭ দিনের রিমান্ড

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সমাবেশে যোগ দিতে বাধা দিতে গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং পেপার স্প্রে নিক্ষেপের মামলায় সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে সাত দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

৬ ঘণ্টা আগে