এনজিও ‘পাশা’কে ১০ হাজার পর্যবেক্ষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত স্থগিত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
এনজিও পাশাকে ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে ইসি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য হবিগঞ্জের চুনারুঘাটের বেসরকারি সংস্থা পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্টকে (পাশা) ১০ হাজারের বেশি পর্যবেক্ষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, এনজিও পাশাকে নিয়ে অনুসন্ধান অব্যাহত আছে। এ বিষয়ে আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) সিদ্ধান্ত নেবে ইসি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদের বরাত দিয়ে উপপ্রেস সচিব এ তথ্য জানান।

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ইলেকশন কমিশনের সেক্রেটারি (ইসি সচিব) এ বিষয়ে আজ বৈঠকে অবহিত করেন। সংবাদে দেখেছেন, ‘পাশা’ নামে একটি এনজিও ১০ হাজার পর্যবেক্ষক নিয়োগ দেবে।

তিনি বলেন, নির্বাচন কমিশন তাদের বিষয়ে খোঁজখবর নিয়েছে। তাতে তাদের সক্ষমতা নিয়ে ইসি নিশ্চিত হতে পারেনি। এ জন্য তাদের নির্বাচন পর্যবেক্ষণ কার্ড বরাদ্দের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাদের ব্যাপারে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় ইসি সচিবও উপস্থিত ছিলেন। আজাদ মজুমদার ওই সভার আলোচনার প্রসঙ্গই তুলে ধরেন।

পরে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেন, ‘এটি আরও তিন দিন আগে চিহ্নিত হয়েছে। গত রাতে কার্ড বিতরণ স্থগিত করা হয়।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের স্থানীয় পর্যবেক্ষকদের তালিকা গত ২৮ জানুয়ারি প্রকাশ করে ইসি। সেই তালিকায় ‘পাশা’ নামের একটি বেসরকারি সংস্থারই ১০ হাজার পর্যবেক্ষক নিয়োগের অনুমোদনের তথ্য জানা যায়।

পরে গত ৬ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে, ‘পাশা’ মূলত এক ব্যক্তিনির্ভর একটি নামসর্বস্ব সংস্থা, যার কার্যালয়টিও নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবীরের এক কক্ষের একটি বাসা। সেখানে বাড়তি আর কোনো লোকবল নেই।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশ চরম অর্থনৈতিক, প্রাতিষ্ঠানিক ও গণতান্ত্রিক বিপর্যয়ের মধ্যে ছিল। দীর্ঘদিনের দুর্নীতি ও অপশাসনে রাষ্ট্রের কাঠামো ভেঙে পড়ে। সরকারি প্রতিষ্ঠান থেকে শত শত বিলিয়ন ডলার পাচার হয়, খেলাপি ঋণে বিপর্যস্ত হয় ব্যাংকিং খাত। এমনকি কেন্দ্রীয় ব্যাংকসহ গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক

২ ঘণ্টা আগে

ভোটের নিরাপত্তায় যান চলাচলে কড়া বিধিনিষেধ, প্রবাসী যাত্রীদের ছাড়

জরুরি সেবা, গণমাধ্যম, বিদেশি যাত্রী এবং নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা এই বিধিনিষেধের আওতামুক্ত থাকলেও সাধারণ যান চলাচলে কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখা হবে। মূলত নির্বাচনী নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

৩ ঘণ্টা আগে

ভোটকেন্দ্র হবে ধূমপানমুক্ত, নির্বাচন কমিশনের নির্দেশনা

সম্প্রতি ইসির এক পত্রে সব রিটার্নিং অফিসারকে এই সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। মূলত ভোটার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য একটি নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভোটদান নিশ্চিত করতেই কমিশনের পক্ষ থেকে এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে।

৪ ঘণ্টা আগে

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর

দেশের আমদানি-রপ্তানির প্রধান এই প্রবেশদ্বার স্থবির হয়ে পড়ায় জাতীয় সরবরাহ ব্যবস্থা ও বাণিজ্যে বড় ধরনের ধস নামার আশঙ্কা দেখা দিয়েছে।

৪ ঘণ্টা আগে