এডিসের লার্ভা পাওয়ায় ৯ বাড়িওয়ালাকে জরিমানা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

এডিসের লার্ভা পাওয়ায় ৯ বাড়িওয়ালাকে এক লাখ ৫৩ হাজার টাকা জরিমানা করেছে উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সোমবার (৮ জুলাই) ডিএনসিসির মশক নিধন অভিযানে এডিসের লার্ভা পাওয়ায় ৯ বাড়িওয়ালাকে জরিমানা করা হয়।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, অঞ্চল-৫ এর আওতাধীন ৩৩ নম্বর ওয়ার্ডের আওতাধীন মোহাম্মদপুর এলাকায় মশক নিধন অভিযানে তিনটি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় তিন বাড়িওয়ালাকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন অঞ্চল-৫ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রাফিউল আলম।

এছাড়া অঞ্চল-৩ এর আওতাধীন তেজগাঁও এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাশিদ কায়সার রিয়াদ মশক নিধন অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে বাসাবাড়ি, বাণিজ্যিক ভবন ও নির্মাণাধীন ভবন, ফাঁকা প্লটে মশকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনি অন্তত ১০০টি বাড়ি পরিদর্শন করেন। অভিযানকালে দুটি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় ২ বাড়িওয়ালাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, অঞ্চল-৪ এর অন্তর্গত মিরপুর শাহ আলীবাগ এলাকায় মশক নিধন অভিযান পরিচালনা করেন অঞ্চল-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সামসুজ্জামান। অভিযানকালে তিনি অন্তত ১০টি নির্মাণাধীন ভবনসহ ৪৫টি স্থাপনা পরিদর্শন করেন। দুটি নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অঞ্চল-১০ এর অন্তর্গত বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিমা খানম। অভিযানকালে একটি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অঞ্চল-১ এর অন্তর্গত উত্তরা সেক্টর ৪ ও ৬ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেন অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একটি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অন্যান্য অঞ্চলে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন এবং সহকারী স্বাস্থ্য কর্মকর্তারা ডিএনসিসির ১০টি অঞ্চলের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করেন এবং মাইকিং করে জনসাধারণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতন করেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘সমকামিতার’ অভিযোগ— ২ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করল ঢাবি

বুধবার (১২ আগস্ট) এসব তথ্য নিশ্চিত করেন হলের প্রোভোস্ট ড. মো. আখতারুজ্জামান।

৩ ঘণ্টা আগে

৭ ধরনের মামলায় মধ্যস্থতার ক্ষমতা পেল সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস

আইনগুলো হলো— পারিবারিক আদালত আইন, ২০২৩; পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩; যৌতুক নিরোধ আইন, ২০১৮; নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০; দণ্ডবিধি, ১৮৬০; সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এবং নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১।

৪ ঘণ্টা আগে

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

বুধবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পরিস্থিতি সামাল দিতে বিকল্প উপায়ে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বাড়ানোর চেষ্টা চলছে।

৪ ঘণ্টা আগে

সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকে অভিযোগ: ইসলামী ব্যাংকের কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ইসলামী ব্যাংকের ওই কর্মকর্তার নাম মোহাম্মদ ইয়াসীন আলী। তিনি ব্যাংকটির ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট। গতকাল মঙ্গলবার তাকে সাময়িক বরখাস্ত করে ব্যাংকের ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করা হয়েছে।

৫ ঘণ্টা আগে