স্বাধীনতা পুরস্কারে জেনারেল ওসমানীকে না রাখার যে ব্যাখ্যা সরকারের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জেনারেল আতাউল গণি ওসমানী। ছবি: সংগৃহীত

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমানীর (এম এ জি ওসমানী) নাম প্রাথমিকভাবে আলোচনায় থাকলেও স্বাধীনতা পুরস্কারের চূড়ান্ত তালিকায় না থাকা নিয়ে ব্যাখ্যা দিয়েছে সরকার।

সরকারের তরফ থেকে বলা হয়েছে, জেনারেল ওসমানীকে এর আগেও ১৯৮৫ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়েছিল। একই ব্যক্তিকে একাধিকবার এ পুরস্কার দেওয়ার নজির নেই বলেই চূড়ান্ত তালিকায় তার নাম রাখা হয়নি।

মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়। এ দিন দুপুরেই এ বছরের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীনতের চূড়ান্ত তালিকা সংবাদ বিজ্ঞপ্তিতে আকারে জানায় মন্ত্রিপরিষদ।

মন্ত্রিপরিষদের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর সাত বিশিষ্ট নাগরিককে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করবে সরকার। তারা হলেন— অধ্যাপক জামাল নজরুল ইসলাম, আল মাহমুদ ও নভেরা আহমেদ, স্যার ফজলে হাসান আবেদ, আজম খান, বদরুদ্দীন উমর ও আবরার ফাহাদ। তারা সবাই মরণোত্তর পুরস্কার পাবেন।

এর আগে মার্চের প্রথম সপ্তাহে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, এই ব্যক্তিদের সঙ্গে জেনারেল এম এ জি ওসমানীকেও এবার স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হবে। মঙ্গলবার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে তার নাম না থাকলে তাই সমালোচনা তৈরি হয়।

এর পরিপ্রেক্ষিতে বিষয়টি ব্যাখ্যা করে গণমাধ্যমে বার্তা দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তাতে বলা হয়েছে, ১৯৮৪ সালে মুক্তিবাহিনীর প্রধান জেনারেল ওসমানীকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার প্রাথমিকভাবে তাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়ার বিষয়ে আলোচনা করেছিল। কিন্তু যেহেতু একবারের বেশি কারও এই পুরস্কার পাওয়ার কোনো নজির নেই, তাই পরে সেই পরিকল্পনা বাদ দেওয়া হয়েছে।

এদিকে এ বছর সাত বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হলেও বদরুদ্দীন উমর জানিয়েছেন, তার পক্ষে এই পুরস্কার গ্রহণ করা সম্ভব না। এর আগে নানা প্রতিষ্ঠান ও সংস্থা থেকে তাকে পুরস্কার বা সম্মাননা দেওয়ার চেষ্টা করা হলেও তিনি কোনো পুরস্কার বা সম্মাননাই গ্রহণ করেননি বলে এক বিবৃতিতে জানিয়েছেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মরণে জাতীয় বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের জন্য ১৯৭৭ সালে প্রবর্তন করা হয় স্বাধীনতা পুরস্কার। এটিই দেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা। প্রতি বছর ২৬ মার্চ স্বাধীনতা দিবসে এই পুরস্কার তুলে দেওয়া হয় মনোনীতদের হাতে।

আরও পড়ুন-

৯ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন স্বাধীনতা পদক

জিয়াউর রহমানের মরণোত্তর স্বাধীনতা পুরস্কার বহাল

স্বাধীনতা পুরস্কার গ্রহণ করা সম্ভব নয়: বদরুদ্দীন উমর

মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত হচ্ছেন আবরার ফাহাদ

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সেচ কাজে ৫ বছরের মধ্যে ডিজেলের বদলে সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

সংসদ সদস্য তাজউদ্দীন খানের প্রশ্ন ছিল, সেচ কাজে ডিজেলচালিত ইঞ্জিনের পরিবর্তে কৃষকদের বিনামূল্যে সৌরবিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা আছে কি না। জবাবে তারেক রহমান বলেন, ‘জ্বি, বর্তমান সরকারের এ পরিকল্পনা রয়েছে, যেখানে যেখানে ডিজেল দ্বারা পানির পাম্প চালিত হয়, সেখানে সবগুলোকে পর্যায়ক্রমে ইনশাল্লাহ আগামী পাঁচ

৫ ঘণ্টা আগে

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত, আহত ১ কর্মকর্তা

বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আহত কর্মকর্তাকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

৮ ঘণ্টা আগে

শুক্রবার থেকে বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষ্যে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু হচ্ছে। সকাল ১০টায় এ বইমেলার উদ্বোধন হবে।

৮ ঘণ্টা আগে

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনাও দিয়েছেন তিনি।

৮ ঘণ্টা আগে
Advertisement