প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য এবং ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচিত নেতারা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে তারা এই দ্বৈত শপথ গ্রহণ করেন।
এর আগে সংবিধান সংস্কার ইস্যুতে শপথ নেওয়া নিয়ে জামায়াত ও এনসিপির মধ্যে কিছুটা অনিশ্চয়তা থাকলেও, আলোচনার মাধ্যমে সেই জট খুলেছে।
দুপুর ১২টায় জামায়াত এবং ১টার কিছু পর এনসিপি নেতারা শপথ গ্রহণের মাধ্যমে সংসদীয় প্রক্রিয়ায় নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেন।
এর আগে বেলা পৌনে ১১টার দিকে নতুন সরকারে এমপি হিসেবে শপথ নেয় বিএনপি। শপথের পর বিএনপির সংসদীয় দলের বৈঠকে চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়।
এছাড়া বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দফতর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।
সব কিছু ঠিক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি বসতে পারে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন।

কুষ্টিয়া সদর উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা এক মামলায় জহির রায়হান (৩২) নামে এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত জহির রায়হান সদর উপজেলার বাসিন্দা।
১৩ ঘণ্টা আগে
হোলি আর্টিজান হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালের ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন।
১৪ ঘণ্টা আগে
দেশে নতুন একটি থানা এবং তিনটি উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা’ নামে একটি নতুন থানা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
১৫ ঘণ্টা আগে
মন্ত্রী বলেন, বর্তমানে নিরাপত্তার ধারণা গুণগতভাবে পাল্টে গেছে। কিলোমিটারের পর কিলোমিটার সীমান্ত পাহারা দেওয়ার থেকেও এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ।
১৬ ঘণ্টা আগে