প্রতিবেদক, রাজনীতি ডটকম

এশিয়ান কাপের বাছাই ম্যাচ সামনে রেখে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমেই গোল পেয়েছেন বাংলাদেশের ফুটবলে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত নাম হামজা। তাত গোলেই এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে বাংলাদেশ। হামজাও ঘরের মাটিতে অভিষেক ম্যাচই রাঙিয়ে তুললেন গোলের রঙে।
দেশের মাটিতে প্রথমবার খেলতে নেমেছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী। দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তার জন্য। বুধবার (৪ জুন) সন্ধ্যায় তাই জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে নেমেছিল দর্শকদের ঢল।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই দর্শকদের আনন্দে ভাসালেন হামজা। দলে ফেরা জামাল ভূঁইয়ার মাপা কর্নার হামজা পেয়ে যান বক্সের মধ্যে। অনেকটা লাফিয়ে উঠে হেডে ভুটানের গোলরক্ষককে পরাস্ত করেন হামজা। ষষ্ঠ মিনিটেই ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
বাংলাদেশের জার্সিতে এটিই হামজার প্রথম গোল। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আভাস দিয়েছিলেন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ হামজা চৌধুরীকে খেলাবেন এবং ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলামকে কিছু সময়ের জন্য খেলাবেন। দুজনই আজ শুরুর একাদশেই মাঠে নেমেছেন।
আজকের ম্যাচ দিয়ে দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও জাতীয় দলের ম্যাচ ফিরেছে জাতীয় স্টেডিয়ামে। সর্বশেষ এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০২০ সালে, এরপর চলেছে সংস্কার কাজ।
আজ ম্যাচের শুরু থেকেই ভুটানের ওপর চাপ তৈরি করে খেলতে থাকে বাংলাদেশ। একের পর এক আক্রমণে সফরকারীদের কোণঠাসা করে রাখেন স্বাগতিকরা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একদিনে ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা এ বছরে এটিই সর্বোচ্চ। অর্থাৎ এ বছরে একদিনে ডেঙ্গুতে এত বেশি মানুষের মৃত্যু হয়নি, একদিনে এত বেশি রোগী হাসপাতালেও ভর্তি হননি।
১৫ ঘণ্টা আগে
বেনজীরকে ‘জঘন্য হত্যাকারী’ আখ্যা দিয়ে সংসদে প্রতিমন্ত্রী বলেন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে বেনজীর ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় যাননি। দুবাইয়ে আছেন। তাকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনা হবে।
১৬ ঘণ্টা আগে
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার ব্যর্থ হয়েছে বলে জাতীয় সংসদে ক্ষোভ জানিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। দুবাইয়ে গ্রেপ্তারের পরও বেনজীরের জামিনে মুক্তি এবং পরে তার সেন্ট লুসিয়ায় যাওয়ার খবর জানিয়ে তারা দ্রুত তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।
১৬ ঘণ্টা আগে
নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।
১৮ ঘণ্টা আগে