প্রতিবেদক, রাজনীতি ডটকম

আগামী ৫ আগস্টকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
পুলিশের বিশেষ শাখা (এসবি) ইস্যু করা চিঠিতে ১১ দিনের বিশেষ অভিযান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এটা পুরো বাংলাদেশের নয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র অভিযান। এটা সম্পর্কে ডিএমপি বিস্তারিত বলতে পারবে।
তিনি আরো বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয় বা অভিযান পরিচালনা করা হয়।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অন-অ্যারাইভাল ভিসা বাতিল হচ্ছে না। যে সব দেশের সঙ্গে আমাদের অন-অ্যারাইভাল ভিসার চুক্তি রয়েছে, আমরা তাদেরকে অন-অ্যারাইভাল ভিসা দিচ্ছি। যাদের সঙ্গে চুক্তি নেই, তাদেরকে আমরা অন-অ্যারাইভাল ভিসা দিবো না।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মালয়েশিয়ার একটা টিম আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলো। তারা পুলিশ সদর দফতরে পুলিশের সঙ্গে একটা কনফারেন্সে অংশগ্রহণ করবে।
এ সময় সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, রংপুরের গঙ্গাচড়ার ঘটনায় দোষীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

আজ সংসদে কক্সবাজার-৩ আসনের সরকারি দলের সদস্য লুৎফুর রহমানের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
১ ঘণ্টা আগে
রুমিন ফারহানা প্রশ্নে করেন, গত কয়েক দিন ধরে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বড় শহরগুলোতে জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের চলাচলে সমস্যা হয়েছে। এ অবস্থায় পরীক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি জানতে চান, এইচএসসির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা এক বা দুই দিন পেছানো হলে কী ধ
২ ঘণ্টা আগে
শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিকূল আবহাওয়ার বিষয়টি বিবেচনা না করেই সোমবারের এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। এতে অনেক পরীক্ষার্থী জলাবদ্ধতা, যানজটসহ নানা ভোগান্তির শিকার হয়েছেন। একই সঙ্গে পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল এবং প্রশ্ন অতীতের তুলনায় কঠিন হওয়ার অভিযোগও তুলেছেন তারা।
৩ ঘণ্টা আগে
তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি দেশে ফিরলে তাকে স্বাগত জানানো হবে। তবে এর অর্থ কোনো বিশেষ সুবিধা দেওয়া নয়, বরং তার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
৪ ঘণ্টা আগে