চাকরির বয়সসীমা ৩৫ বছর করার দাবি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সব ধরনের চাক‌রির ক্ষে‌ত্রে বয়সসীমা ৩৫ ও মু‌ক্তি‌যোদ্ধা কোটায় ৩৭ বছর করার আহ্বান জানিয়েছে চাক‌রিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশীশিক্ষার্থী সমন্বয় প‌রিষদ নামে একটি সংগঠন। আর এরজন্য সরকারকে আগামী ১১ মে পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে তারা। বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবা‌দিক সমিতিতে এক সংবাদ স‌ম্মেল‌নে এই হুঁশিয়ারী দেন সংগঠ‌নটির মুখপাত্র শ‌রিফুল ইসলাম শুভ।

শুভ জানান, আগামী ১১ই মে ঢাকা বিশ্ব‌বিদ্যালয়ের রাজু ভাস্কর্য পাদদেশে চাকরিতে বয়সসীমা ৩৫ বছর প্রত্যাশীশিক্ষার্থীদের নিয়ে একটি সমাবেশ আয়োজন করা হচ্ছে। এই সময়ের মধ্যে জনপ্রশাসন মন্ত্রনালয় কোনো প্রজ্ঞাপন জা‌রি না ক‌রলে সেই সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে।

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা নুন্যতম ৩৫ বছর করতে অনুরোধ জানিয়ে জনপ্রশাসন মন্ত্রী মো. ফরহাদ হোসেনকে সম্প্রতি চিঠি দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। গত ১৭ এপ্রিল চিঠিটি পাঠানো হয়।

সরকারি চাকরির বয়সসীমা ৩৫ করতে জনপ্রশাসন মন্ত্রীকে শিক্ষামন্ত্রীর চিঠি সরকারি চাকরির বয়সসীমা ৩৫ করতে জনপ্রশাসন মন্ত্রীকে শিক্ষামন্ত্রীর চিঠি

এতে শিক্ষামন্ত্রী লিখেছেন, ‘বিশ্বের প্রায় ১৬২ টি দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা কমপক্ষে ৩৫ বছর, তার মধ্যে কিছু দেশে তা উন্মুক্ত। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ হয়েও বিভিন্ন রাজ্যভেদে চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর, মালদ্বীপে ৪৫ বছর, শ্রীলঙ্কায় ৪৫ বছর, নেপালে ৩৫ বছর, আফগানিস্তানে ৩৫ বছর। ভারতসহ বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো অনেক গবেষণা করেই চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদন্ড মেনে ন্যূনতম ৩৫ বছর করেছে। বিপুল সংখ্যক শিক্ষিত যুবসমাজকে মানবসম্পদ হিসেবে কাজে লাগাতে পারলে সেটি হবে যুগোপযোগী ও যুগান্তকারী একটি সিদ্ধান্ত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কয়েক ধাপ অগ্রসর হওয়া যাবে।’

সংবাদ সম্মেলনে শ‌রিফুল ইসলাম শুভ জানান, দেশের ৩৫ জন সংসদ সদস্য ও সমা‌জের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা লি‌খিতভাবে চাকরিতে বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে সমর্থন জা‌নিয়েছেন। দেশের শি‌ক্ষিত বেকার যুবকদের প্রতি সরকারের নজর দেওয়া উ‌চিত বলেও মন্তব্য করেন তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ইমিগ্রেশন অভিযানের খবর ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ইমিগ্রেশন কর্তৃপক্ষ অভিযান চালিয়েছে— এমন দাবি করে একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলেছে সেখানে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

১৬ ঘণ্টা আগে

বুয়েটে আবরার ফাহাদের নামে হল হবে: শিক্ষামন্ত্রী

সহপাঠীদের মারধরে নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের নামে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) একটি হল করার কথা বলেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রাজধানীর পূর্বাচলে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস সম্প্রসারণ করে এ হল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি।

১৭ ঘণ্টা আগে

তাজিয়া মিছিলে রশি ধরা নিয়ে বিতণ্ডায় তরুণকে হত্যা, গ্রেপ্তার ৪: পুলিশ

পুরান ঢাকার সূত্রাপুরে আশুরার তাজিয়া মিছিলে অংশ নেওয়া জাকির হোসেন (৩১) নামে এক তরুণকে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, মিছিলে থাকা ডুলির (প্রতীকী কাঠামো) রশি ধরাকে কেন্দ্র করে ‘বাকবিতণ্ডা ও হাতাহাতির জেরে’ এ হত্যাকাণ্ড ঘটেছে।

১৭ ঘণ্টা আগে

তুরাগ নদে আ.লীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

আজ শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তুরাগ নদীতে ভাসছে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ’ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে।’

১৮ ঘণ্টা আগে