প্রতিবেদক, রাজনীতি ডটকম

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। ২৮ আগস্ট থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।
সোমবার (২৯ জুলাই) সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে, অনিবার্য কারণে ৪৪তম বিসিএসের সাধারণ ক্যাডারের ১, ৪ ও ৫ আগস্টের মৌখিক পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)। স্থগিত হওয়া এই তিন দিনের পরীক্ষাগুলো কবে হতে পারে, তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে পিএসসির কমিশন সভা শুরু হয়। সভায় আগামী ২৮ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের সার্বিক দিক বিবেচনায় এ সিদ্ধান্তে সবাই একমত হয়েছেন। শিগগির পিএসসির ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়ে দেওয়া হবে বলে জানা গেছে।
গত ২৬ এপ্রিল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২ লাখ ৫৪ হাজার ৫৬১ প্রার্থী। এর মধ্যে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ১০ হাজার ৬৩৮ প্রার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

বৃষ্টিপাতের এই পূর্বাভাসের মধ্যেও দেশের ৩টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা ও যশোর জেলাসমূহের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে। তবে এই সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা র
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার লক্ষ্যে অন্তত ১৩টি গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা সম্প্রসারণে একমত হয়েছে বাংলাদেশ ও চীন।
৩ ঘণ্টা আগে
ইসি কর্মকর্তাদের ভাষ্য, ১৫ বছরের ব্যবধানে একজন মানুষের চেহারা, আঙুলের ছাপ এবং অন্যান্য বায়োমেট্রিক তথ্যের পরিবর্তন হতে পারে। কেউ কেউ অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তনও করেন। এসব কারণে পুরোনো তথ্য দিয়ে পরিচয় নিশ্চিত করতে নানা জটিলতা তৈরি হয়।
৫ ঘণ্টা আগে
ইতালি পুলিশের প্রাথমিক তদন্তের বরাত দিয়ে জানা গেছে, নিহতরা হলেন এক বাংলাদেশি দম্পতি ও তাদের মেয়েশিশু। তাদের সবাইকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই পরিবারের আরেক সদস্য গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগে