বাংলাদেশ সেনাবাহিনীতে ৯৬তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে নিয়োগ

ডেস্ক, রাজনীতি ডটকম

প্রতিষ্ঠান : বাংলাদেশ সেনাবাহিনী

কোর্স : ৯৬তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স

পদের নাম : অফিসার ক্যাডেট

শিক্ষাগত যোগ্যতা :

১. জাতীয় মাধ্যম : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ ৫ ও অন্যটিতে ন্যুনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ।

২. ইংরেজি মাধ্যম : ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‘ও‌’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়েই ন্যুনতম ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ। অথবা ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড ও ১টিতে ‘সি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়ের মধ্যে ১টিতে ‘এ’ গ্রেড ও ১টিতে ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ।

৩. সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য‍ : এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যুনতম জিপিএ ৪ পেয়ে উত্তীর্ণ।

৪. ২০২৫ সালের নিয়মিত এইচএসসি/‘এ’ লেভেল পরীক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া : বিশেষভাবে উল্লেখ্য, ২০২৫ সালের নিয়মিত এইচএসসি/‘এ’ লেভেল পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন; এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি জিপিএ-৫/‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড/সমমান ফলাফল থাকতে হবে। নির্বাচিত প্রার্থীরা এইচএসসি/‘এ’ লেভেল পরীক্ষায় অংশগ্রহণের পরই আইএসএসবি‘তে অংশগ্রহণ করতে পারবেন। উভয় মাধ্যমের ক্ষেত্রে বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই এইচএসসি/‘এ’ লেভেল পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে হবে; ফলাফল ব্যতিত কোনো প্রার্থী বিএমএ-তে যোগদান করতে পারবে না।

শারীরিক যোগ্যতা : পুরুষের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৫৪ কেজি। নারীর জন্য উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, বুকের মাপ ২৮-৩০ ইঞ্চি, ওজন ৪৬ কেজি।

বয়স : সাড়ে ১৬-২১ বছর (সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮-২৩ বছর)

জাতীয়তা : বাংলাদেশি

বৈবাহিক অবস্থা : অবিবাহিত

আবেদনের শেষ তারিখ : ১৮ অক্টোবর, ২০২৫

বিস্তারিত দেখুন

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

১ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে