শাহবাগে মহাসমাবেশ

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ করছেন শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১টা থেকে ‘৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

কর্মসূচিতে সংহতি প্রকাশ করতে যোগ দিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

এ সময় আন্দোলনকারীরা ‘বয়স না মেধা-মেধা মেধা’, ‘আর নয় কালক্ষেপণ-এবার দাও প্রজ্ঞাপন’, ‘৩৫ এর শৃঙ্খল-ভেঙে দাও গুড়িয়ে দাও’ স্লোগান দিতে থাকেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বাংলাদেশের সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কত অনিয়ম চালু আছে, সে কথা বলতে গেলে একটা ডিকশনারির মতো হয়ে যাবে। কত যে অস্থায়ী নিয়োগ আছে, যখন তখন একজনকে কান ধরে বের করে দেয়া যায়, এমন নিয়মেরও হিসাব নেই। এসবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার সুযোগ পর্যন্ত নেই।’

এরআগে গতকাল শুক্রবার বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মহাসমাবেশের ডাক দেয় সংগঠনটি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রোমে ২৮ ঘণ্টা ধরে আটকে বিমানের ফ্লাইট, চরম ভোগান্তিতে যাত্রীরা

শুক্রবার (৭ আগস্ট) ইতালির স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে উড়োজাহাজটিতে নিয়মিত জ্বালানি নেওয়ার সময় কারিগরি ত্রুটি ধরা পড়ে।

১৩ ঘণ্টা আগে

‘হাসিনা কার্ড’ ও ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ একসঙ্গে চলে না— ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী

শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাদা দল ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

১৫ ঘণ্টা আগে

চেয়ারটি হারালেও তিনি কিন্তু হারেননি

আমার বাবার গল্পটি তেমনই একটি গল্প। এই গল্প কোনো রূপকথা নয়। কোনো উপন্যাসের কল্পিত চরিত্রও নয়। এটি আমার বাবার জীবন থেকে উঠে আসা এক দীর্ঘশ্বাসের ইতিহাস।

১৭ ঘণ্টা আগে

তারেক রহমানকে জেআইসি সেলে নির্যাতনের তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর

এক-এগারোর সেনা-সমর্থিত সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) নির্যাতনের তথ্য পাওয়ার কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

১৭ ঘণ্টা আগে