জাতীয় ঐকমত্য সভায় আওয়ামী লীগ নিষিদ্ধের প্রস্তাব

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় ঐকমত্য কমিশনের সভায় আওয়ামী লীগ নিষিদ্ধের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

আজ শনিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের সভা হয়।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়েছে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানানো হয়েছে।’

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে সবাই একমত। স্থানীয় সরকার নির্বাচন আগে চাই।’

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, ‘জুলাই চার্টারকে আইনি প্রক্রিয়া আনার কথা বলেছি। নতুন সংবিধানের কথা বলেছি।

আওয়ামী লীগের বিচার ইস্যুতে কথা হয়েছে। গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান করার দাবি জানানো হয়েছে।’

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। এ ছাড়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির (জাফর) মোস্তফা জামাল হালদার, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য সুব্রত চৌধুরী, জাতীয়তাবাদী সমমনা জোট ও বাংলাদেশ লেবার পার্টির নেতারাও বৈঠকে ছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এসএসসির খাতা মূল্যায়নে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে সম্পূর্ণ নকলমুক্ত ও স্বচ্ছ পরিবেশে অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের পাশাপাশি খাতা মূল্যায়নেও যথাযথ নিয়ম অনুসরণের ওপর জোর দিয়ে তিনি বলেন, কোনো পরীক্ষক মূল্যায়নে অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

১ ঘণ্টা আগে

৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। ফেরত পাঠানো সব বন্দির নাম দেশটির ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে ব্ল্যাকলিস্ট করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে তারা কোনো উদ্দেশ্যেই মালয়েশিয়ায় পুনরায় প্রবেশ করতে পারবেন না।

২ ঘণ্টা আগে

দেশে এসেছে সৌ‌দিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের মরদেহ

মধ্যপ্রাচ্য যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিদগ্ধ হয়ে সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে এসেছে। সৌদি এরাবিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে সোমবার (৬ এপ্রিল) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মামুনের মরদেহ।

৩ ঘণ্টা আগে

আজহারীর পর শায়খ আহমাদুল্লাহর ভিসাও বাতিল করল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় সফররত বাংলাদেশের জনপ্রিয় ইসলামী বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। গতকাল রোববার (৫ এপ্রিল) তার ভিসা বাতিল করা হয়।

৩ ঘণ্টা আগে