প্রতিবেদক, রাজনীতি ডটকম

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর পরবর্তী রাষ্ট্রপ্রধান কে হচ্ছেন—তা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। এর মধ্যেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে সবচেয়ে উপযুক্ত প্রার্থী বলে অভিমত দিয়েছেন সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
শুক্রবার বিকেলে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদত্যাগের তথ্য নিশ্চিত করার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এই মতামত তুলে ধরেন আসিফ নজরুল।
এদিকে, পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন-এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এর মধ্যেই সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন।
স্ট্যাটাসে আসিফ নজরুল লেখেন, তাঁর মতে মির্জা ফখরুল এ পদের জন্য উপযুক্ত ব্যক্তি। শেখ হাসিনার শাসনামলে বিএনপির মহাসচিব হিসেবে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন এবং ত্যাগ স্বীকার করেছেন। তিনি আরও বলেন, রাজনীতিবিদদের মধ্যে মির্জা ফখরুল একজন মডারেট, সদাচারী ও সুবক্তা।
আসিফ নজরুলের ভাষ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের দীর্ঘদিনের বোঝাপড়ার সম্পর্ক রয়েছে। বিএনপিতে আরও যোগ্য ব্যক্তি থাকলেও সার্বিক বিবেচনায় তিনি মির্জা ফখরুলকেই এগিয়ে রাখেন। রাজনীতিবিদদের মধ্য থেকে রাষ্ট্রপতি নির্বাচন করা হলে, তাঁর মতে মির্জা ফখরুলই সবচেয়ে উপযুক্ত প্রার্থী।

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”
১ দিন আগে
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।
২ দিন আগে
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।
২ দিন আগে
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
২ দিন আগে