বেনজীর আহমেদ জামিনে মুক্তি পেয়ে থাকতে পারেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দেশটির আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে থাকতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তবে তিনি বলেছেন, বাংলাদেশ সরকারের প্রত্যর্পণ কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজনীয় তথ্য সংযুক্ত আরব আমিরাতকে দেওয়া হয়েছে।

রোববার (২ আগস্ট) গণমাধ্যমকে শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘আরব আমিরাতের আইন অনুযায়ী তিনি আদালত থেকে জামিন পেয়ে থাকতে পারেন। তবে তারা স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কিছু সুনির্দিষ্ট তথ্য চেয়েছিল। আমরা সেগুলো সরবরাহ করেছি। বিষয়টি নিয়ে কাজ চলছে। আশা করছি, তাঁকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা যাবে।’

আওয়ামী লীগ সরকারের আমলের আলোচিত এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচারসহ একাধিক অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই তদন্তের ধারাবাহিকতায় ২০২৫ সালের ১১ এপ্রিল তাঁর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়। পরে ওই নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ গত ১২ জুন বাংলাদেশ সরকারকে বিষয়টি জানায়।

এরপর ১৪ জুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, নির্ধারিত সময়ের মধ্যে কূটনৈতিক মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠাতে হবে। সে অনুযায়ী বাংলাদেশ সরকার প্রয়োজনীয় নথি পাঠায়। পরে দুবাই পুলিশ প্রত্যর্পণের বিষয়ে নীতিগত সম্মতি জানিয়ে অতিরিক্ত কিছু তথ্য ও আইনি ব্যাখ্যা চায়। সেই নথি বিনিময়ের মধ্যেই কয়েকটি সংবাদমাধ্যমে বেনজীরের জামিনে মুক্তির খবর প্রকাশিত হয়।

তবে বেনজীরের মুক্তির বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পায়নি বাংলাদেশ পুলিশের ইন্টারপোল শাখা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহদাত হোসাইন বলেন, সংবাদমাধ্যমে প্রকাশিত খবরটি তাঁরা দেখেছেন। এ বিষয়ে এনসিবির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হলেও তাঁদের কাছেও বেনজীরের মুক্তির বিষয়ে এখনো কোনো তথ্য নেই।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

৪ ঘণ্টা আগে

সরকার বাঁধনকে কনস্যুলার সহায়তা দিচ্ছে: হুমায়ুন কবির

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।

৪ ঘণ্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের ‘বিশেষ কর্মসূচি’ সরকারের

হাসান শিপুল বলেন, ডেঙ্গু পরিস্থিতির জন্য আগামী তিন মাসকে ‘গুরুত্বপূর্ণ’ বলে বর্ণনা করেছেন সরকারপ্রধান। তিনি বলেছেন, ‘এ সময়ে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনা ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে মানুষক

৫ ঘণ্টা আগে

বার সভাপতির বক্তব্যের জেরে এজলাস ত্যাগ প্রধান বিচারপতির

তথ্য গোপন ও প্রতারণার অভিযোগে এক আইনজীবীকে পাঁচ লাখ টাকা জরিমানা করার ঘটনাকে কেন্দ্র করে শুনানির সময় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটেছে। একপর্যায়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বিচারপতিরা এজ

৬ ঘণ্টা আগে
Advertisement