কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম

কাজে যোগ দেওয়ার এক মাসেরও বেশি সময় পরে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে নিজের পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহ। এ সময় দুই দেশের জন্যই সমৃদ্ধির ভিশন বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (২৯ মে) দিল্লিতে ভারতের রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র পেশ করেন রাষ্ট্রদূত হামিদুল্লাহ। নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।
পোস্টে রিয়াজ হামিদুল্লাহ বলেন, ‘দুই দেশের জন্য সমৃদ্ধি’— এমন ভিশন বাস্তবায়নের জন্য দুই দেশকে আরও কাজ করতে হবে।
বাংলাদেশ ও ভারতের অনন্য বৈচিত্র্যময় বন্ধনের ওপর জোর দেন রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ। জানান, দিল্লিতে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করার সময় তিনি বাংলাদেশ ও ভারতের মানুষকে বাণিজ্যের বাইরেও আবদ্ধ করে এমন অনন্য বৈচিত্র্যময় বন্ধনের ওপর জোর দিয়েছিলেন।
এর আগে এপ্রিলের শুরুতে দিল্লিতে ঢাকার দূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জ্যেষ্ঠ কূটনীতিক রাষ্ট্রদূত হামিদুল্লাহ। তিনি দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হন।
রাষ্ট্রদূত হামিদুল্লাহ এর আগে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (পশ্চিম) হিসেবে দায়িত্ব পালন করেন। এরও আগে তিনি নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের জলসিঁড়ি আবাসন প্রকল্পের বাড়িতে মালামাল ও সম্পদের তালিকা (ইনভেন্টরি) প্রস্তুতের কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার সেখানে অভিযান চালিয়েছে দুদকের একটি দল।
১০ ঘণ্টা আগে
পল্লবী থানার একটি মামলায় করোনা পরীক্ষায় জালিয়াতির হোতা রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাজধানীর ইসিবি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
১২ ঘণ্টা আগে
বৈঠকের শুরুতে আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি বলেন, ‘জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।’
১৩ ঘণ্টা আগে