প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ পুলিশের ৫৫ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন দুজন অতিরিক্ত আইজিপি, পাঁচজন অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার ৪৮ কর্মকর্তা।
রবিবার (২৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে এসব বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুবুর রহমান শেখ।
এক প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি পদের দুজনকে বদলি ও পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে এ কে এম শহিদুর রহমান এবং কৃষ্ণ পদ রায়কে পুলিশ অধিদফতরে (সদর দফতর) অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি ও পদায়ন করা হয়।
অপর এক প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেনকে ট্যুরিস্ট পুলিশে, ড. আক্কাস উদ্দিন ভুঞাকে অ্যান্টি টেরোরিজম ইউনিটে, আসাদ উল্লাহ চৌধুরীকে নৌ পুলিশে, এনামুল কবিরকে খাগড়াছড়ি আর্মড পুলিশ ব্যাটালিয়নে এবং মীর মোদ্দাছ্ছের হোসেনকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়।
আরেকটি প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার ১৬ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে বদলি ও পদায়ন করা হয়। অপর আরেকটি প্রজ্ঞাপনেও পুলিশ সুপার পদমর্যাদার ৩২ জনকে দেশের বিভিন্ন স্থানে র্যাবসহ পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় দেওয়া ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
৫ ঘণ্টা আগে
বিশ্বের কিছু অংশে আগামীকাল বুধবার (১২ আগস্ট) সূর্যগ্রহণ দেখা যাবে। কোথাও এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হিসেবে দেখা যাবে। পূর্ণগ্রাসের এই অবস্থা আড়াই মিনিটেরও কম সময় স্থায়ী হবে। আবার কোনো কোনো অঞ্চলে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ।
৬ ঘণ্টা আগে
দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় টার্মিনালটির কার্যক্রম আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘এর একটি অংশ এখন চালু রয়েছে। তবে অন্য অংশটি এখনও পুরোপুরি সচল হয়নি। দ্বিতীয় অংশটি সচল করতে গেলে বর্তমানে চলমান অংশটিও সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।’
৬ ঘণ্টা আগে
সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারির মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়ে গেছে। আগামী ২৭ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে