পাবনা প্রতিনিধি

পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মিলন হোসেন মধু, মঞ্জু প্রামাণিক নামে দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে শহরের বাস টার্মিনালের হালিম হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মিলন হোসেন পাবনা শহরের পূর্ব শালগাড়িয়ার মুজাহিদ ক্লাবের বাংলা বিড়ির গলির আরমান শেখের ছেলে। আর মঞ্জু পূর্ব রাঘবপুর এলাকার নুর আলীর ছেলে। মধু পরিবহনের চাঁদা তুলতেন আর মঞ্জু অটোরিকশাচালক।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নাশতা করার জন্য হোটেলে গিয়েছিলেন দুজন। হোটেলের সামনে পৌঁছামাত্র কয়েকজন দুর্বৃত্ত ছুরিকাঘাত করলে দুজনই হোটেলের সামনে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন গুরুতর অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পাবনা সদর থানার ওসি রওশন আলী বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটছে আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”
১ দিন আগে
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।
২ দিন আগে
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।
২ দিন আগে
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
২ দিন আগে