প্রতিবেদক, রাজনীতি ডটকম

হত্যা মামলার আসামীর পর এবার সাকিব আল হাসানের বিরুদ্ধে আয়কর হিসাব, দুর্নীতির অভিযোগ তদন্ত ও মামলার জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) দুদকের কাছে এই আবেদন করেন ব্যরিস্টার মিহানুর রহমান নাওমী।
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবর করা আবেদনে বলা হয়েছে, সাবেক সংসদ সদস্য দুর্নীতিবাজ সাকিব আল হাসান এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠান কর্তৃক অপরাধ লব্ধ আয় এবং উহার স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর মাধ্যমে মানিলন্ডারিং অপরাধ সংগঠন তৎসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত দুর্নীতি ও মানিলন্ডারিং অপরাধের তদন্ত, অনুসন্ধান ও মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রার্থনা।
আবেদনপত্রে বিভিন্ন সময় গণমাধ্যমে আসা সাকিবের বিরুদ্ধে অভিযোগগুলোর তদন্তের অনুরোধ জানানো হয়েছে। এই তালিকায় আছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ছয় প্রতিষ্ঠানের শেয়ার কারসাজির ও অর্থ আত্মসাত, নিষিদ্ধ জুয়ার ব্যবসা ও জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা, স্বর্ণ চোরাচালানিতে সম্পৃক্ততা, ক্রিকেট খেলায় দুর্নীতি ও নির্বাচনী হলফনামায় ব্যবসা, সম্পদের তথ্য ও আয়ের উৎস গোপনসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিস্তারিত উল্লেখ করিয়া অভিযোগ দায়ের করা হয়েছে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীতে গার্মেন্টস কর্মী রুবেল হত্যায় দায়েরকৃত মামলায় সাকিবের নাম জড়ায়। সাকিব ছাড়াও সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫৬জনকে আসামী করা হয়েছে।
উল্লেখ্য, রাওয়ালপিন্ডি টেস্ট চলাকালে হত্যা মামলার আসামী হয়েও দারুণ পারফর্ম করেছিলেন সাকিব আল হাসান। এই ম্যাচেই রেকর্ডের খাতায় নিজের নাম লিখিয়েছেন আরো একবার। তবে আওয়ামী লীগ সর্বশেষ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় হয়েছেন হত্যা মামলার আসামী। আগামী শুক্রবার (৩০ আগস্ট) পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলা নিয়েও বেশ শঙ্কায় ছিল সাকিবভক্তরা। তবে বিসিবি থেকে সহায়তা পাওয়ায় হয়তো মুশফিক-শান্তদের সঙ্গে সাকিবকেও দেখা যাবে মাঠে। কিন্তু কতটুকু চাপ মোকাবিলা করে খেলায় মনোযোগী হতে পারে তা নিয়েই যত আশঙ্কা।

যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নতুন এক গবেষণায় দেখা গেছে, খাদ্যবর্জ্য ল্যান্ডফিলে না পাঠিয়ে বিকল্প ব্যবস্থায় নেওয়া হলে সংশ্লিষ্ট জলবায়ু প্রভাব ৮৯ থেকে ৯৯ শতাংশ পর্যন্ত কমতে পারে। একই সঙ্গে পানিতে অতিরিক্ত পুষ্টি উপাদান জমে শৈবাল বৃদ্ধির মতো ‘ইউট্রোফিকেশন’ সমস্যাও কমানো সম্ভব।
৭ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে করে ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী।
৮ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৯ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ী আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
৯ ঘণ্টা আগে