আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ আজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

১ মে দিবসে আজ। এই উপলক্ষে বুধবার (১ মে) সারাদিন নানা কর্মসূচিতে দিবসটি পালন করবেন শ্রমিকরা। পরিবহন শ্রমিকদেরও রয়েছে নানা কর্মসূচি। ফলে বুধবার ঢাকা থেকে আন্তঃজেলা রুটে চলাচল করা যাত্রীবাহী বাসগুলো বন্ধ থাকবে। এছাড়া ঢাকা সিটি ও আশপাশের জেলায় চলাচল করা বাসগুলোও দুপুর পর্যন্ত বন্ধ থাকার ইঙ্গিত দিয়েছে মালিক সমিতি।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি, আন্তঃজেলা বাস টার্মিনাল মালিক সমিতি, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং দূরপাল্লা রুটে চলাচল করা বাস চালকদের সঙ্গে কথা বলে বিষয়টি জানা গেছে। তারা জানিয়েছেন, মে দিবসে নানা কর্মসূচি আছে। সেসব কর্মসূচিতে যুক্ত হতে হবে বলেই বাস চালানো যাচ্ছে না। বিশ্বজুড়ে শ্রমিকদের ঐতিহাসিক সংগ্রাম ও অর্জনের কথা মনে করিয়ে দিতেই আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়ে থাকে।

বাস চলাচল প্রসঙ্গে জানতে চাইলে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি আবুল কালাম বলেন, ১ মে শ্রমিক দিবস। এদিন পরিবহন শ্রমিকরা দুপুর পর্যন্ত গাড়ি চালায় না। হয়তো দুপুর ২টা পর্যন্ত গাড়ি চলবে না। মূলত শ্রমিকরা মে দিবসের আলোচনা-র‌্যালিতে যুক্ত হয়। তারা দিনটিকে উৎসব হিসেবে পালন করে।

ঢাকা সিটিতে গাড়ি চলবে কি না— জানতে চাইলে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার বলেন, আমরা গাড়ি চালাব। হয়ত লং রুটে দুপুর ১২/১টা পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ থাকবে।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, মে দিবস উপলক্ষ্যে বক চত্বরে আমাদের সমাবেশ। তারপর একটি র‌্যালি প্রেস ক্লাবের সামনে এসে শেষ হবে।

বাস বন্ধ সম্পর্কে তিনি বলেন, এই দিন সারা দেশের আন্তঃজেলা পরিবহনগুলো বন্ধ থাকবে। সিটির গাড়িগুলো বন্ধ থাকার কথা। সিটির গাড়িগুলো কোনো বেসিক রুলে অন্তর্ভুক্ত না থাকার কারণে মালিকরা শ্রমিকদের চুক্তিভিত্তিক দিয়ে দিচ্ছে। যে কারণে এই গাড়িগুলোর কিছু বন্ধ থাকে, আর কিছু চলে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানি সমস্যার সমাধানে অন্তত ২ বছর লাগবে: অর্থমন্ত্রী

চলমান জ্বালানি সমস্যার সমাধানে কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সমস্যা হচ্ছে। ছয় মাস কিংবা এক বছরে এর সমাধান হবে না। ন্যূনতম দুই বছর লাগবে।

১০ ঘণ্টা আগে

অনার্স পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন। দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই নারী সমাজকে যদি আমরা পিছিয়ে রাখি, তাহলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সে কারণেই বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে, নারীদের অনার্স

১০ ঘণ্টা আগে

যেকোনো মুহূর্তে ঘোষণা হতে পারে সরকারি চাকুরেদের পে স্কেল

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পে স্কেল সরকারের বিবেচনায় রয়েছে এবং এটি বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি রয়েছে। তিনি বলেন, “এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে।”

১০ ঘণ্টা আগে

২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত-শাস্তিমূলক প্রক্রিয়া বন্ধের দাবি

সম্প্রতি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের সূত্র ধরে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ’। সংগঠনটি এ ধরনের পদক্ষেপকে ‘অগণতান্ত্রিক, প্রতিহিংসামূলক

১০ ঘণ্টা আগে