আলোর বার্তায় রাগ ভৈরবীতে বঙ্গাব্দ ১৪৩২ আবাহন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণের অনুষ্ঠান। ছবি: রাজনীতি ডটকম

ভৈরবী রাগে শুরু আর জাতীয় সংগীত দিয়ে শেষ করে বঙ্গাব্দ ১৪৩২-কে বরণ করে নিয়েছে ছায়ানট। বার্তা নিয়ে একের পর ২৪টি একক ও সম্মিলিত পরিবেশনার মাধ্যমে দেওয়া হয়েছে অন্ধকার সরিয়ে আলোর আগমনী বার্তা।

সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখে দিনের আলো ফুটতে না ফুটতেই রমনার বটমূলে সোয়া ৬টায় শুরু হয় ছায়ানটের বর্ষবরণের আয়োজন। ‘আমার মুক্তি আলোয় আলোয়’ বার্তায় ভৈরবী রাগের আলাপে আয়োজন শুরু করেন সুপ্রিয়া দাস।

এরপর একে একে আরও ১১টি একক পরিবেশনা ও ৯টি সম্মেলক পরিবেশনার সঙ্গে ছিল তিনটি পাঠ। সব মিলিয়ে দেড় শতাধিক শিল্পীর অংশগ্রহণে নতুন আলো, প্রকৃতি ও মানুষকে ভালোবাসার গান, দেশপ্রেম-মানবপ্রেম আর আত্মবোধন-জাগরণের সুরবাণীতে পূর্ণ ছিল বর্ষবরণের এ আয়োজন।

ছায়ানটের এ আয়োজনে নববর্ষের কথন পাঠ করে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠনটির নির্বাহী সভাপতি সারওয়ার আলী। নববর্ষের সকালের এ পরিবেশনা শেষ হয় জাতীয় সংগীত দিয়ে।

রমনার বটমূলে পূর্ব-পশ্চিম বরাবর অর্ধবৃত্তাকারে ৭২ ফুট লম্বা ও ৩০ ফুট চওড়া মঞ্চ তৈরি করা হয় এবারের বর্ষবরণের অনুষ্ঠানের জন্য। মেরুন পারের অফ হোয়াইট রঙের শাড়ি পরে সে মঞ্চে উপবিষ্ট হন নারী শিল্পীরা। পুরুষ শিল্পীতের পোশাক ছিল সাদা পায়জামার সঙ্গে মেরুন রঙের পাঞ্জাবি।

Pohela Boishak Program Of Chayanat At Ramna 14-04-2025 (1)

রমনার বটমূলে একক ও সম্মিলিত এবং পাঠ মিলিয়ে ২৪টি পরিবেশনা ছিল ছায়ানটের এবারের অনুষ্ঠানে। ছবি: রাজনীতি ডটকম

রমনার বটমূলে ছায়ানটের ঐতিহাসিক এ বর্ষরণের আয়োজনের সূচনা ১৯৬৭ সালে, পাকিস্তানি শাসকগোষ্ঠীর সাংস্কৃতিক আধিপত্যের বিপরীতে বাঙালি সংস্কৃতির মাধ্যমে আত্মপরিচয়ের তীব্র বহির্প্রকাশ হিসেবে।

এরপর ১৯৭১ সাল ছাড়া প্রতিবছরই আয়োজিত হয়েছে এ অনুষ্ঠান। পরিণত হয়েছে বর্ষবরণের অন্যতম অনুষঙ্গে। তবে এবারই প্রথম ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সন্‌জীদা খাতুনকে ছাড়াই পালিত হলো অনুষ্ঠানটি। সপ্তাহ তিনেক আগেই না ফোর দেশে পাড়ি জমিয়েছেন তিনি।

Pohela Boishak Program Of Chayanat At Ramna 14-04-2025 (3)

বঙ্গাব্দের প্রথম দিনে রমনার বটমূলে নেমেছিল মানুষের ঢল। ছবি: রাজনীতি ডটকম

ঐতিহ্যবাহী এ আয়োজনের সাক্ষী হতে এ বছরও রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জড়ো হয়েছে রমনার বটমূলে। এসেছেন ঢাকার আশপাশের জেলাগুলোর অনেক বাসিন্দা। দূর-দূরান্তের অনেকে ছায়ানটের অনুষ্ঠান দেখতে দুয়েকদিন আগেই চলে এসেছেন ঢাকায়। তাদের সবার উপস্থিতিতে রমনার বটমূলসহ গোটা রমনা উদ্যানই পহেলা বৈশাখের সকালে হয়ে ওঠে রঙে রঙিন।

চিরায়ত রূপ হিসেবেই এ দিন ছেলেদের বেশির ভাগের পরনেই ছিল সাদা বা লাল পাঞ্জাবি। মেয়েররাও হাজির হয়েছে লাল-সাদা শাড়িতে। তাদের খোপায় ফুল। তবে লাল-সাদার বাইও বাহারি রঙেও কমতি ছিল না। তাতে রমনায় যেন বসেছিল বৈচিত্র্যের মেলা। ছায়ানটের শিল্পীদের সুর আর বাণীতে সে বৈচিত্র্য বছর জুড়ে সম্প্রীতির বন্ধনের ডাকই যেন ছড়িয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৩ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৩ ঘণ্টা আগে

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

৩ ঘণ্টা আগে

মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি নয়, ট্রিগার আমিও টানতে জানি: শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও

৩ ঘণ্টা আগে
Advertisement