রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল

রাবি প্রতিনিধি

অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) ১১ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এই কোটা বাতিলের সিদ্ধান্ত মেনে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।

এদিন রাত পৌনে ১০টার দিকে পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারি শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।। এর পর রাত ১০টার দিকে ছাত্ররা গেট খুলে দিলে অবরুদ্ধ কর্মকর্তা-কর্মচারিরা মুক্তিপায়।

আর প্রশাসনের পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্তের পরপরই আন্দোলনরত শিক্ষার্থীরা বিজয় উল্লাসে মেতেছেন।

এর আগে, বৃহস্পতিবার সকালে রাজশাহী বিশ্বাবদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে প্রশাসন ভবনে তালা দিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু করে। এতে দুইজন উপ-উপাচার্যসহ অর্ধশত কর্মকর্তা-কর্মচারি অবরুদ্ধ হয়ে পড়ে। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন উপাচার্যের একটি প্রতিনিধি দল। তারা আলোচনার প্রস্তাব দিলেও তা প্রত্যক্ষণ করে শিক্ষার্থীরা।

এরপর রাত ৮টার দিকে সেখানে পুলিশ গেলে শিক্ষার্থীরা তাদের ধাওয়া দিয়ে বের করে দেন। রাত সাড়ে ৯টার দিকে সেখানে আসেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। তিনি আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন।

প্রসঙ্গত, গত দুই মাস ধরে পোষ্য কোটা বাতিলের দাবি জানিয়ে আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে শুরু করে অনশন কর্মসূচিও পালন করেছেন তারা। এর প্রেক্ষিতে বুধবার ভর্তি কমিটির জরুরি সভায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ কোটা বরাদ্দ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। এরপর আবারও আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কাতারে সড়ক দুর্ঘটনা, কানাইঘাটের ৫ প্রবাসী নিহত

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাসা থেকে বের হয়ে একসঙ্গে কর্মস্থলে যাচ্ছিলেন ওই পাঁচজন। পথেই তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।

১৫ ঘণ্টা আগে

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, বিচার বিভাগীয় তদন্ত চায় আসক

রোববার (২১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে। আসক বলেছে, রাষ্ট্রীয় হেফাজতে থাকা অবস্থায় একজন তরুণের মৃত্যু জনমনে গুরুতর প্রশ্নের জন্ম দেয়। তাই মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

১৬ ঘণ্টা আগে

১০০-ই থাকছে বিসিএস ভাইভার নম্বর

রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

১৭ ঘণ্টা আগে

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

১৮ ঘণ্টা আগে