পার্বত্য চট্টগ্রামে আইনশৃঙ্খলার অবনতি করলে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

স্বরাষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হতে দেওয়া যাবে না। যারা আইনশৃঙ্খলার অবনতি করবে তাদের কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাঙামাটিতে সংঘাতের ঘটনা নিয়ে রিজিয়নের প্রান্তিক হলে জেলার স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করার সময় তিনি একথা বলেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলার যাতে উন্নতি হয় সেই ব্যাপারে সহযোগিতা করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনকে সহযোগিতা করবে।

তিনি আরও বলেন, যে সংঘাতের ঘটনা ঘটছে, এজন্য আমাদের সহকর্মীদের সঙ্গে আলাপ করার পরে উচ্চ ক্ষমতাসম্পন্ন শক্তিশালী একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

এ সময় ভবিষ্যতেও পাশে থাকার জন্য তিনি গণমাধ্যম কর্মীদের প্রতি অনুরোধ জানান।

বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, পুলিশের আইজিপি মো. ময়নুল ইসলাম, চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মাইনুর রহমান, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শওকত ওসমান, জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

রাঙামাটিতে সংঘাতের ঘটনায় পরিবহন ভাঙচুর এবং চালকদের মারধরের প্রতিবাদে আজ সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলার পৌর শহরে ১৪৪ ধারা জারি রয়েছে। দোকানপাট বন্ধ রয়েছে। সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ, বিজিবি মোতায়েন রয়েছে।

এদিকে সংঘাতের ঘটনার জেরে পাহাড়িরাও আজ সকাল থেকে তিন পার্বত্য জেলার সড়ক ও নৌপথে ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা পালন করছে।

উল্লেখ্য, খাগড়াছড়ির দীঘিনালার ঘটনাকে কেন্দ্র করে গতকাল সকালে রাঙামাটিতে সংঘাতের ঘটনায় একজন নিহত এবং উভয় পক্ষের ৫৩ জন আহত হয়। এ ঘটনায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর, মসজিদ, বৌদ্ধ বিহারে হামলা ও দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বৃষ্টির আভাস, বাড়বে দিনের তাপমাত্রা

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। ঢাকায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে

৫ ঘণ্টা আগে

উচ্চশিক্ষা ও গবেষণায় জাতীয় বিশ্ববিদ্যালয়কে সহযোগিতার আশ্বাস সার্কের

বৈঠকে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সার্ক সচিবালয়ের মধ্যে ভবিষ্যতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর, যৌথ গবেষণা উদ্যোগ, আন্তর্জাতিক সেমিনার আয়োজন এবং দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

১৬ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চট্টগ্রাম, নেতাকর্মীরা উজ্জীবিত

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে কোথায় কীভাবে স্বাগত ও শুভেচ্ছা জানানো হবে তার কর্মপরিকল্পনা নির্ধারণ করেছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর দলের চেয়ারপারসন তারেক রহমান চট্টগ্রামে সাংগঠনিক সভার কর্মসূচি রাখা

২০ ঘণ্টা আগে

দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত

রণধীর জয়সওয়াল বলেন, যে সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল অনুষ্ঠানের কথা বলা হচ্ছে, সেটি সম্পূর্ণভাবে একটি বেসরকারি মাধ্যম বা সংস্থার নিজস্ব উদ্যোগ ছিল।

২০ ঘণ্টা আগে