মাগুরায় শিশু ধর্ষণ: প্রধান আসামির দায় স্বীকার

মাগুরা প্রতিনিধি
প্রতীকী ছবি

মাগুরায় আট বছর বয়সী সেই শিশুকে ধর্ষণের মামলায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি, যিনি ওই শিশুর বোনের শ্বশুর হিটু মিয়া। তার বাড়িতে বেড়াতে গিয়েই ধর্ষণের শিকার হয় মেয়েটি। আট দিন হাসপাতালের শয্যায় লড়াই করে মেয়েটি না ফেরার দেশে পাড়ি জমিয়েছে।

শনিবার (১ মার্চ) বিকেলে মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।

হিটু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত গত রোববার (৯ মার্চ) দিবাগত মধ্যরাতে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। রিমান্ডে থাকা অবস্থায় তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চাইলে শনিবার সকালে তাকে আদালতে নেওয়া হয়। সেখানে বিকেল ৪টা পর্যন্ত তার জবানবন্দি রেকর্ড করা হয়। জবানবন্দি নেওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানিয়েছেন, মেয়েটিকে ধর্ষণের মামলার প্রধান আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে তিনি জবানবন্দিতে কী বলেছেন, সেটি জানা যায়নি।

হিটু মিয়া ছাড়াও একই মামলার আসামি তার স্ত্রী জাবেদা বেগম, ছেলে সজীব হোসেন ও আরেক ছেলে অপ্রাপ্তবয়স্ক এক কিশোর। তারা তিনজনও রিমান্ডে রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদের জন্য গত রোববার মধ্যরাতেই আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

নিজনান্দুয়ালী গ্রামের হিটু মিয়ার বাড়ি মৃত শিশুটির বোনের শ্বশুরবাড়ি। যেখানে বেড়াতে গিয়ে গত ৫ মার্চ দিবাগত রাতে ধর্ষণের শিকার হয় মেয়েটি। এ ঘটনায় শিশুটির মা গত ৮ মার্চ মাগুরা সদর থানায় চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা করেন। মেয়েটির মৃত্যুতে সেটি হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে।

ধর্ষণের শিকার হওয়ার পর মেয়েটিকে মাগুরা সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। পরে গত শনিবার তাকে নেওয়া হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে।

আট দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার দুপুরে মেয়েটি না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। ওই দিন সন্ধ্যায় তার মরদেহ ঢাকা সিএমএইচ থেকে হেলিকপ্টারে করে মাগুরা নিয়ে যাওয়া হয়। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এআই নজরদারিসহ নতুন অবকাঠামোয় বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।

৭ ঘণ্টা আগে

২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজের নিবন্ধন

২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।

৮ ঘণ্টা আগে

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।

১১ ঘণ্টা আগে

বাক্‌স্বাধীনতা যেন শালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী

সংসদ নেতা বলেন, ‘বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক্‌স্বাধীনতা অবারিত। কিন্তু আমাদের মনে রাখা দরকার, বাক্‌স্বাধীনতা যেন বাক্‌শালীনতার সীমা লঙ্ঘন না করে।’

২০ ঘণ্টা আগে
Advertisement