প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঈদুল আজহার আগের তিন দিন ও পরের তিন দিন মিলিয়ে ছয় দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, ঈদের ছয় দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে গরুবাহী যানবাহন এবং নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এর বাইরে থাকবে।
সড়কে কোরবানির পশুর হাট বসানো যাবে না জানিয়ে উপদেষ্টা বলেন, সীমানা নির্ধারণ করে মনিটরিং করা হবে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বাড়তি জ্বালানি আনা হচ্ছে।
ঈদে যাত্রীদের কাছ থেকে যেন বাড়তি ভাড়া না নেওয়া হয় সেটি কঠোরভাবে মনিটরিং করা হবে বলেও জানান উপদেষ্টা। বলেন, চাঁদাবাজি রোধে সর্বাত্মক চেষ্টা করা হবে। দুর্ঘটনা যেন না হয়, সেজন্য পুলিশের নজরদারি বাড়াতে বলা হয়েছে।
রেলে যাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত কোচ ও সার্ভিস দেওয়া হবে বলেও জানান তিনি।
ছিনতাই রুখতে পশুর হাটের পাশেই যেন বুথ বসানো হয়, ব্যাংকগুলোকে সে বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে বলে জানান ফাওজুল কবির। তিনি বলেন, সামগ্রিকভাবে যাত্রী ও পশুর যাতায়াত যেন নির্বিঘ্ন ও চাঁদাবাজিমুক্ত হয়, সেজন্য চেষ্টা করছি।

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া আলোচনাকে ‘গুঞ্জন’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি বলেছেন, রাষ্ট্রপতি স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে পদত্যাগ করতে চাইলে সংবিধানে সে সুযোগ রয়েছে।
৫ ঘণ্টা আগে
মন্ত্রী বলেন, প্রেস অ্যাক্রেডিটেশন কমিটির প্রতিটি সিদ্ধান্তে সংবিধান, প্রচলিত আইন ও বিধিবিধানের প্রতিফলন থাকতে হবে। একই সঙ্গে সিদ্ধান্ত গ্রহণে দূরদর্শিতা, প্রজ্ঞা ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি অনুসরণের আহ্বান জানান তিনি।
৫ ঘণ্টা আগে
মন্ত্রী জানান, পরীক্ষার্থীরা এখন থেকে পূর্বঘোষিত নিয়মিত রুটিন অনুযায়ী বাকি পরীক্ষাগুলোতে অংশ নেবেন। তবে যেসব পরীক্ষা ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছিল, সেগুলো পরে নতুন সময়সূচি প্রকাশ করে আবার নেওয়া হবে।
৫ ঘণ্টা আগে
গ্রেপ্তার আফতাব মজুমদার জয় চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি খুলশী থানার ওয়ারল্যাস মুরগী ফার্ম এলাকার বাসিন্দা।
৬ ঘণ্টা আগে