সাধারণ কৃষকের স্বার্থে বিএমডিএ’কে কাজ করতে হবে: কৃষি উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

স্বরাষ্ট্র এবং কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেছেন, ‘বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) বরেন্দ্র অঞ্চলের কৃষি উৎপাদন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তার পরেও তাদের কাজের আরও সুযোগ রয়েছে। নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থে নয়, বরং সাধারণ কৃষকের উন্নয়নে ও স্বার্থে বিএমডিএ’কে কাজ করতে হবে।

রবিবার (২০ অক্টোবর) দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সরমংলা ইকোপার্কে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজশাহীতে খাওয়ার আলুর জন্য হিমাগার বা সংরক্ষণাগার রয়েছে, কিন্তু বীজ আলু সংরক্ষণের হিমাগার নেই– সভায় কৃষকদের এমন মন্তব্যের জবাবে উপদেষ্টা বলেন, ‘সরকার কৃষি বিপণন অধিদফতরের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি চাষিদের আলু সংরক্ষণে আড়াই লাখ টাকা ব্যয়ে অহিমায়িত মডেল ঘর নির্মাণ করছে। আলু উৎপাদন বৃদ্ধির জন্য নেদারল্যান্ডস থেকে উন্নত জাতের আলুবীজ আমদানি করা হয়েছে।’ উপদেষ্টা এ সময় আলুবীজের দাম যাতে না বাড়ে সে বিষয়ে সতর্ক থাকার জন্য কৃষকদের পরামর্শ দেন।

মতবিনিময় কালে কৃষকরা আরও জানান, এ অঞ্চলের মাটিতে পিএইচের পরিমাণ কম থাকায় অধিক অম্লত্বের কারণে ফসলের উৎপাদন কম হচ্ছে। কৃষকরা এ সমস্যা সমাধানে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষকে গবেষণা করে উদ্ভূত সমস্যাটি সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এ সময় উপদেষ্টা কৃষকদের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন। তিনি কৃষকদের লাভজনক শস্য উৎপাদন ও শস্য বহুমুখীকরণের পরামর্শ দেন।

উপদেষ্টা এর আগে ‘পদ্মা নদী থেকে সরমংলা খাড়িতে ভূগর্ভস্থ পাইপ লাইন দ্বারা পানি সঞ্চালন’ প্রকল্প পরিদর্শন করেন। তিনি সরমংলা খাড়িতে পোনামাছ অবমুক্ত করেন এবং সরমংলা ইকোপার্কে ‘ব্ল্যাকস্টোন’ জাতের আমের চারা রোপণ করেন। পরে তিনি বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ পরিচালিত কলিপুর ইরিগেশন সিস্টেম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামান ও নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক: জগলুল পাশার ৭ দিনের রিমান্ড

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সমাবেশে যোগ দিতে বাধা দিতে গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং পেপার স্প্রে নিক্ষেপের মামলায় সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে সাত দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

৩ ঘণ্টা আগে

সরকারি দায়িত্ব ফেলে পপুলারে প্র্যাকটিস, চিকিৎসকের নিবন্ধন বাতিলের নির্দেশ

অভিযানের সময় সরকারি দায়িত্ব ফেলে রেখে এসে সেখানে সেখানে প্রাইভেট প্র্যাকটিস করতে দেখা যায় নরসিংদীর বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মইনুল হাসান চিশতীকে। এ ঘটনায় তার নিবন্ধন বাতিলের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

৪ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২০ আগস্ট

এ নির্বাচনে ‘নির্বাচনি কর্তা’ হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তার কার্যালয়েই মনোনয়নপত্র জমা ও বাছাই কার্যক্রম সম্পন্ন হবে। ভোট গ্রহণ হবে জাতীয় সংসদের অধিবেশন কক্ষ।

৫ ঘণ্টা আগে

৪ বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চার বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।

৫ ঘণ্টা আগে