প্রতিবেদক, রাজনীতি ডটকম

তারুণ্যের যুক্তিনির্ভর নেতৃত্বে দুর্নীতিবিরোধী রাষ্ট্রব্যবস্থা ও বৈষম্যহীন ‘নতুন বাংলাদেশ’ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে শেষ হলো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৪। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জেএনইউডিএস)।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সাভারের সিসিডিবি হোপ সেন্টারে আয়োজিত ফাইনালে রানারআপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। প্রতিযোগিতার সেরা বিতার্কিক হয়েছেন চ্যাম্পিয়ন দলের মাইন আল মুবাশ্বির এবং ফাইনালের সেরা বিতার্কিক হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাগীব আনজুম।
সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে গত বিশ বছর ধরে বিতার্কিকরা আমাদের সঙ্গে রয়েছেন। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে তারা আমাদের সহযোদ্ধা। বৈষম্যবিরোধী আন্দোলন যাদের প্রাণ ও রক্তের বিনিময়ে সফল হয়েছে, তাদের স্বপ্নের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণে তরুণ বিতার্কিকরা আরও বেশি প্রাসঙ্গিক। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, সুশাসিত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্নপূরণে তারা বুদ্ধিবৃত্তিক চর্চা ও যুক্তির লড়াই চালিয়ে যাবেন বলে আমরা বিশ্বাস করি।
তিন দিনব্যাপী আয়োজিত আবাসিক বিতর্ক প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের জন্য অংশগ্রহণকারী ৯৬ বিতার্কিক, বিচারকদের ধন্যবাদ জানিয়ে টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, আমরা বিশ্বাস করি, যে কোনো বৈষম্য ও দুর্নীতি প্রতিরোধে তরুণরাই প্রধান চালিকাশক্তি। আমাদের এই বিশ্বাস যে ভুল নয়, তা ২০২৪ এ এসে প্রমাণ করেছে তারা। আমরা চাই, সামনের দিনে যুক্তিনির্ভর সহনশীল একটি সমাজ তৈরি হবে এ সকল তরুণ বিতার্কিকের হাত ধরে।
উল্লেখ্য, রাষ্ট্র সংস্কার ও দুর্নীতিকে উপজীব্য করে সারা দেশের মোট ৩২টি দল নিয়ে ১২-১৪ সেপ্টেম্বর আবাসিক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে টিআইবি। বিভিন্ন বিষয়ে মোট ৮৭টি বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা ও রানারআপ দলকে ৩০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। এবারের আয়োজনের সেরা আটটি দল পরের বছরের প্রতিযোগিতায় সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে।

আমার বাবার গল্পটি তেমনই একটি গল্প। এই গল্প কোনো রূপকথা নয়। কোনো উপন্যাসের কল্পিত চরিত্রও নয়। এটি আমার বাবার জীবন থেকে উঠে আসা এক দীর্ঘশ্বাসের ইতিহাস।
৭ ঘণ্টা আগে
এক-এগারোর সেনা-সমর্থিত সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) নির্যাতনের তথ্য পাওয়ার কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
৮ ঘণ্টা আগে
শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আয়োজিত চিকিৎসক সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
৯ ঘণ্টা আগে
শনিবার (৮ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিবিআই জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী আত্মসমর্পণ না করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
৯ ঘণ্টা আগে