প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিশ্ববিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে আর্থিক শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।
পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের বাজেট পরিপত্র ও অর্থনৈতিক কোড সংক্রান্ত আজ মঙ্গলবার ইউজিসিতে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রফেসর আলমগীর বলেন, সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কম-বেশি আর্থিক অনিয়মের ঘটনা ঘটছে। ইউজিসি’র ২০২৩-২৪ অর্থবছরে বাজেট পর্যবেক্ষণের তথ্য উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ৪৮টি ও সর্বনিম্ন ৩টি অডিট আপত্তি রয়েছে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলো কোনভাবেই অডিট আপত্তি শূন্যের কোটায় নামিয়ে আনতে পারেনি।
দুর্নীতি প্রতিরোধ বিষয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, বিশ্ববিদ্যালয়ে অর্থ ব্যয়ে সরকারের বিধান ও নিয়মের ব্যত্যয়ের কোন সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়ে আর্থিক অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে।
এ সময় দুর্নীতির উৎস বন্ধ করতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রত্যাশা করেন প্রফেসর আলমগীর ।
তিনি বলেন, দেশে বিদ্যমান অর্থনৈতিক সংকটের কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়কে প্রয়োজনীয় বরাদ্দ প্রদান করা সম্ভব হয় না। বিশ্ববিদ্যালয়সমূহকে নিজেদের চাহিদা পূরণে আর্থিক সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন তিনি বলেন, নিজস্ব আয় বাড়লে বিশ্ববিদ্যালয়ে সরকারের অনুদান কমানো হবে না বলেও তিনি আশ্বস্ত করেন।
ইউজিসি’র অর্থ ও হিসাব বিভাগের উপপরিচালক মো. এমদাদুল হকের সঞ্চালনায় ৫৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, অর্থ ও হিসাব বিভাগের পরিচালকসহ ইউজিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তাগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় দেওয়া ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
১৬ ঘণ্টা আগে
বিশ্বের কিছু অংশে আগামীকাল বুধবার (১২ আগস্ট) সূর্যগ্রহণ দেখা যাবে। কোথাও এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হিসেবে দেখা যাবে। পূর্ণগ্রাসের এই অবস্থা আড়াই মিনিটেরও কম সময় স্থায়ী হবে। আবার কোনো কোনো অঞ্চলে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ।
১৬ ঘণ্টা আগে
দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় টার্মিনালটির কার্যক্রম আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘এর একটি অংশ এখন চালু রয়েছে। তবে অন্য অংশটি এখনও পুরোপুরি সচল হয়নি। দ্বিতীয় অংশটি সচল করতে গেলে বর্তমানে চলমান অংশটিও সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।’
১৬ ঘণ্টা আগে
সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারির মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়ে গেছে। আগামী ২৭ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।
১৭ ঘণ্টা আগে