প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আলোচিত সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে। আর সদস্যসচিব করা হয়েছে আরেক আহ্বায়ক আরিফ সোহেলকে। এছাড়া আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক করা হয়েছে আব্দুল হান্নান মাসদুকে। আর মুখপাত্র করা হয়েছে উমামা ফাতিমাকে।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এক জরুরি সংবাদ সম্মেলনে এই কমিটি ঘোষণা করেন সংগঠনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
সারজিস আলম বলেন, সারাদেশে ভুয়া সমন্বয়কের নামে অনেক অপকর্ম হচ্ছে। মূলত এটাকে রোধ করতে আমরা কেন্দ্রীয়ভাবে কাজ করছি। যারা আমাদের মধ্য থেকেও এ ধরনের অপকর্ম করে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতেই আমাদের কমিটিতে পুর্নগঠন প্রয়োজন।
সারজিস জানান, আগামীতেও এই সংগঠনের অনেক কাজ করতে হবে। এজন্য সংগঠনকে সারাদেশের জেলা-উপজেলায় ছড়িয়ে দেওয়া হবে। এছাড়া কমিটি শিগগির পূর্ণাঙ্গ করা হবে বলে জানান তিনি।
সংগঠনের অন্যতম নেতা সারজিস আলম বলেন, ফ্যাসিজমের বিরুদ্ধে আমাদের যুদ্ধ শেষ হয়ে যায়নি। এজন্য আরও সুসংগঠিত হতে হবে। ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টদের প্রতিহত করতে হবে।
গত জুলাইয়ের শুরুকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্লাটফর্ম হিসেবে গড়ে ওঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরবর্তী সময় এই সংগঠনই সরকার পতনের এক দফা কর্মসূচি ঘোষণা করে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান।

গত ৩ আগস্ট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শারমিন আক্তারের সই করা এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসে পদোন্নতি-সংক্রান্ত গুরুতর অভিযোগ তদন্তে মন্ত্রণালয় একটি কমিটি গঠন করবে। তদন্তের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
৩ ঘণ্টা আগে
এছাড়া বিশেষ আলোচনা সভায় বক্তব্য রাখেন মিশরের বিখ্যাত আল আজাহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর সভাপতি নোমানুল করিম, কায়রো বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল আমিন আকন্দ, ইয়াসমিনা টেক্সটাইলের ব্যবস্থাপক ইব্রাহীম হাসান। এতে সমাপনী বক্তব্য রাখেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স গৌতম কুম
৩ ঘণ্টা আগে
গণতন্ত্র, ন্যায়বিচার, জবাবদিহিতা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয়ে জনগণের সম্মিলিত আকাঙ্ক্ষার ঐতিহাসিক বহিঃপ্রকাশ ছিল জুলাই গণঅভ্যুত্থান। একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে এ গণঅভ্যুত্থান জাতির দৃঢ় অঙ্গীকার ও ঐক্যবদ্ধ সংকল্পের প্রতীক।
৩ ঘণ্টা আগে
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) এলএনজি বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ নাসির উদ্দিন জানিয়েছেন, চালুর প্রায় ১০ মিনিট পর থেকেই ইউনিটটি থেকে দৈনিক ১১৫ মিলিয়ন ঘনফুট হারে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। তিনি বলেন, সন্ধ্যার মধ্যে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে
৩ ঘণ্টা আগে