ডেমরায় প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালক নিহত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মরদেহের প্রতীকী ছবি

রাজধানীর ডেমরায় প্রাইভেট কারের ধাক্কায় মো. দুলাল উদ্দিন (৬০) নামের এক ভ্যানচালক নিহত‌ হয়েছেন। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার চৌরাস্তা মোড় সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত দুলাল নোয়াখালী সদর উপজেলার মহাতাবপুর গ্রামের মৃত মজিবুল হকের ছেলে। তিনি ডেমরা সারুলিয়া ক্যানেলপাড় এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন তিনি।

জানা যায়, গুরুতর আহত অবস্থায় দুলালকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তার কিছু সময় পর চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ‌

দুলালকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা অপর ভ্যান চালক বাদল মিয়া বলেন, ‘দুলাল সারুলিয়া এলাকা থেকে ভ্যানে মুরগির খাবার বহন করে কোনাপাড়ার দিকে যাচ্ছিলেন। সেখানে স্টাফ কোয়ার্টার চৌরাস্তা মোড় সড়কে দ্রুতগতির একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে বিকেলে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ডেমরা থানার এসআই মিজানুর রহমান। তিনি বলেন, ‘মৃতদেহটি ময়নাতদন্তের হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে তবে চালক পলাতক রয়েছে।’

নিহতের ছেলে মোহাম্মদ আলী বলেন, ‘বাবা ভ্যান নিয়ে কাজে বের হয়েছিল। দুপুরে খবর পাই বাবা সড়ক দুর্ঘটনায় শিকার হয়েছে। পরে সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকায় গোলাপি রঙের বাস উদ্বোধন আজ, থাকবেন নারী চালক-কন্ডাক্টর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি নির্বাচনি ইশতেহারে নারীদের জন্য পৃথক বাস সেবা চালুর প্রতিশ্রুতি দিয়েছিল। সরকারের বয়স ছয় মাস পূর্ণ হওয়ার দিনেই চালু হচ্ছে এই সেবা।

১২ ঘণ্টা আগে

শেখ হাসিনা দেশে ফিরলে ‘তামাদি’ মওকুফের সুযোগ পাবেন না: প্রসিকিউশন

প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম বলেন, যারা পলাতক থাকে, তারা ফিরে এসে সবসময় একটা কথা বলে— তিনি প্রসিডিং সম্পর্কে জানতেন না। তারা বলতে পারেন, ‘যেহেতু আমার অগোচরে (বিচার) হয়েছে, অতএব আমি এই তামাদি মওকুফ চাই।’ শেখ হাসিনাসহ অন্য আসামিরা এ অজুহাত দিতে পারবেন না। কারণ তারা এ মামলা সম্পর্কে জানেন এবং

১৫ ঘণ্টা আগে

বিভ্রান্তকারীরা বিভ্রান্ত করতে এলে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফ্যামিল কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিদের মধ্যে সম্মানি ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১৭ ঘণ্টা আগে

সরকারের বেসরকারিভাবে জ্বালানি আমদানির সিদ্ধান্তে শ্রমিক নেতাদের আস্থা

সমাবেশে শ্রমিক নেতারা বলেন, জ্বালানি খাতে শ্রমিকদের বিদ্যমান সুযোগ-সুবিধা কমানোর উদ্যোগ, দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে গড়িমসি এবং শ্রমিক সংগঠনের কার্যক্রমে হস্তক্ষেপ বন্ধ করতে হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিকভাবে কাজ করা অভিজ্ঞ শ্রমিকদের নতুন নিয়োগে অগ্রাধিকার দেওয়ার দাবিও জানান তারা।

১৮ ঘণ্টা আগে