প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের এক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ। ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় মহাখালীতে সেতু ভবনের সামনে আন্দোলনকারীদের ওপর হামলা, গুলি ও হাতবোমা নিক্ষেপের ঘটনায় রাজধানীর বনানী থানায় মামলাটি করা হয়েছিল।
বৃহস্পতিবার (২ জুলাই) তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ওই মামলায় সাবেক প্রধান বিচারপতিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আগামী ৬ জুলাই এ আবেদনের শুনানি নেবেন বলে জানিয়েছেন।
আট মামলায় গ্রেপ্তার থাকা খায়রুল হক দুদিন আগে গত মঙ্গলবার (৩০ জুন) শেষ মামলাটিতেও জামিন পেয়েছিলেন। ওই তিন তার আইনজীবীরা জানান, এর ফলে তার মুক্তিতে বাধা নেই। দুদিন পরই পুলিশ তাকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করল।
আদালতে প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন জানিয়েছেন, ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ আসামির উপস্থিতিতে এ আবেদনের শুনানির জন্য ৬ জুলাই দিন নির্ধারণ করে দেন।
বনানী থানার ওই মামলার এজাহারে বলা হয়েছে, চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে ৪ আগস্ট দুপুরে মহাখালীতে সেতু ভবনের সামনে আন্দোলনকারীরা বিক্ষোভ করছিলেন। সেখান থেকে তারা শাহবাগে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পথে তাদের ওপর গুলি চালানো হয় এবং হাতবোমা নিক্ষেপ করা হয়।
অতর্কিত এ হামলায় উজ্জ্বল মিয়াসহ ২৫ থেকে ৩০ জন আহত হন। এ ঘটনায় উজ্জ্বল মিয়া বনানী থানায় হত্যাচেষ্টাসহ বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। সে মামলাতেই খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ
জুলাই অভ্যুত্থানের এক বছর পর ২০২৫ সালের ২৪ জুলাই খায়রুল হককে ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। সবশেষ মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ী থানার খোয়াইব হত্যা মামলায় তাকে জামিন দেন হাইকোর্ট। তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে একটি রুলও জারি করেন।
এ নিয়ে মোট আট মামলায় জামিন পান সাবেক এই প্রধান বিচারপতি। এর আগেও একাধিক মামলায় জামিনের পর তার মুক্তির বিষয়ে ইতিবাচক বক্তব্য দিয়েছিলেন আইনজীবীরা। মঙ্গলবারও আইনজীবী সাঈদ আহমেদ রাজা বলেন, ‘মোট আটটি মামলায় তিনি জামিন পেলেন। তার বিরুদ্ধে আর কোনো পেন্ডিং মামলা নেই এবং নতুন কোনো মামলায় তাকে এখন পর্যন্ত অ্যারেস্ট দেখানো হয়নি। ফলে আপাতত তার কারামুক্তিতে কোনো বাধা নেই।’
সাঈদ আহমেদ রাজা আরও বলেন, ‘আমরা জামিন করালেই নতুন মামলায় তাকে অ্যারেস্ট দেখানো হয়। এর আগেও হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর আমরা দেখেছি, এক দিন আগের পুরনো তারিখে তাকে নতুন করে অ্যারেস্ট দেখানো হয়েছিল। এবারও যদি তারা এমন কিছু করে বসে, তাহলে তো সেটি আমাদের আগে থেকে জানার কোনো সুযোগ নেই।’
এ আইনজীবীর বক্তব্য যে অমূলক নয়, বৃহস্পতিবার আদালতে পুলিশের আবেদনে সেটিই প্রমাণিত হয়েছে। তবে পুলিশের এ আবেদন আদালত গ্রহণ করবেন কি না, তা জানতে অপেক্ষা করতে হবে ৬ জুলাই পর্যন্ত।
এ বি এম খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন। ২০১১ সালের ১০ মে তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দিলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল হয়। ওই রায় দেওয়ার সাত দিন পর ১৭ মে তিনি প্রধান বিচারপতির পদ থেকে অবসরে যান।
২০১৩ সালের ২৩ জুলাই তাকে আইন কমিশনের চেয়ারম্যান করা হয়। আওয়ামী লীগের সরকার পতনের পর ২০২৪ সালের ১৩ আগস্ট তিনি ওই পদ থেকে পদত্যাগ করেন। এর বছরখানেক পর ২০২৫ সালের ২৪ জুলাই তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। রাতে আদালতে হাজির করা হলে বিচারক তাকে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর এখন পর্যন্ত কারাগার থেকে মুক্তি পাননি তিনি।

টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা
৩ ঘণ্টা আগে
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।
৩ ঘণ্টা আগে
উদীচী এই পরিস্থিতিতে ‘প্রতিবাদস্বরূপ’ ৩১ জুলাইয়ের পূর্বঘোষিত সাংস্কৃতিক সমাবেশ স্থগিত করতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছে। সংগঠনটি বলেছে, আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকী পালন করা হবে।
৫ ঘণ্টা আগে
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদকে প্রধান আসামি করে ১১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়েছে।
৭ ঘণ্টা আগে