একাত্তর টিভির চেয়ারম্যান ও সিওওর নামে সমন জারি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
একাত্তর টিভির চেয়ারম্যান মোস্তফা কামাল (বাঁয়ে) ও সিওও শফিক আহমেদ (ডানে)। ছবি: সংগৃহীত

একাত্তর টিভির চেয়ারম্যান মোস্তফা কামাল ও চিফ অপারেটিং অফিসার (সিওও) শফিক আহমেদসহ চারজনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও প্রাণনাশের হুমকির এক মামলায় তাদের বিরুদ্ধে এ সমন জারি করা হয়েছে।

ঢাকার মহানগর হাকিম নাজমিন আক্তার গত ২৮ জুন এ সমন জারি করেছিলেন। এ খবর জানাজানি হয়েছে আজ মঙ্গলবার (১১ আগস্ট)। সমনে আসামিদের আগামী বৃহস্পতিবার (১৩ আগস্ট) আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

ওই দিনই আদালতে চারজনের বিরুদ্ধে মামলা করেন একাত্তর টেলিভিশনের বার্তা বিভাগের সাবেক কো-অর্ডিনেটর বাবুল আক্তার। মামলার বাকি দুই আসামি হলেন— একাত্তর টিভির হিসাব বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) সুমন ভৌমিক ও মানবসম্পদ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) অসীম কুমার।

মামলার এজাহার থেকে জানা যায়, বাদী বাবুল গত বছরের ১ মে একাত্তর টেলিভিশনে বার্তা বিভাগের কো-অর্ডিনেটর হিসেবে যোগ দেন। কোনো নোটিশ ছাড়াই গত ১২ মে তার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ও অফিশিয়াল মোবাইল সিম বন্ধ করে দেওয়া হয়।

এ ঘটনায় গত ১২ জুন আইনজীবীর মাধ্যমে আইনি নোটিশ পাঠান বাবুল। এর পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ তার পাওনা দুই লাখ ১১ হাজার ৮৪০ টাকার মধ্যে ৮৮ হাজার ১২৫ টাকা পরিশোধ করে। বাকি এক লাখ ২৩ হাজার ৩১৫ টাকা বকেয়া রেখে দেয়।

এজাহারে উল্লেখ করা হয়েছে, বিষয়টি আসামিদের মৌখিকভাবে জানান বাবুল আক্তার। খুব শিগ্‌গির পাওনা টাকা পরিশোধের আশ্বাস দেওয়া হয় তাকে। বাবুল আক্তার অপেক্ষা করতে থাকেন। এরপর আসামিরা টাকা পরিশোধে টালবাহানা করতে থাকে। এর মধ্যে ২৫ জুন বিকেলে বারিধারায় একাত্তর টেলিভিশন কার্যালয়ে বাবুল পাওনা চাইতে গেলে আসামিরা তাকে দেখে নেওয়ার হুমকি দেন। ফের টাকা দাবি করলে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাবিতে পরীক্ষায় এআই ব্যবহারসহ অসদুপায়, শাস্তি ৬৪ শিক্ষার্থীর

শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে আরবি বিভাগের সাতজন; ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং আইন বিভাগের তিনজন করে শিক্ষার্থী রয়েছেন। ভূগোল ও পরিবেশ, ইংরেজি এবং দর্শন বিভাগ থেকে শাস্তি

১ দিন আগে

মালিবাগ-মহাখালী-যাত্রাবাড়ী ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ

নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

১ দিন আগে

শ্রেণিকক্ষের জনমিতিক পরিবর্তনের জন্য প্রস্তুত দক্ষিণ এশিয়ার শিক্ষাব্যবস্থা?

বিশ্বব্যাংকের মতে, দক্ষিণ এশিয়ার জনমিতিক পরিবর্তন নীতিগত পদক্ষেপ নেওয়ার জন্য একটি সুযোগ তৈরি করেছে। সরকারগুলো যদি এখনই স্কুলব্যবস্থার পরিকল্পনা করে এবং এই পরিবর্তন থেকে পাওয়া সুবিধা আবার শিক্ষায় বিনিয়োগ করে, তাহলে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়াকে প্রতিটি শিশুর জন্য আরও উন্নতমানের শিক্ষা নিশ্চিত করার স

১ দিন আগে

সব জেলা পরিষদের স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক

নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের সব দাপ্তরিক মূল ভবন এবং জেলা পরিষদের আওতাধীন স্থাপনাগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।

১ দিন আগে
Advertisement