প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজউকের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা তিনটি দুর্নীতি মামলার শুনানি অনুষ্ঠিত হবে আজ সোমবার (১০ নভেম্বর)। এসব মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ৪৭ জন আসামি হিসেবে রয়েছেন।
ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন আজকের শুনানি গ্রহণ করবেন। এর আগে গত ৬ নভেম্বর আসামিপক্ষের আইনজীবীরা তদন্ত কর্মকর্তাদের জেরা শেষ করতে না পারায় আদালত শুনানি মুলতবি করে আজকের দিন ধার্য করেন।
ওইদিন আদালতে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এবং এস এম রাশেদুল হাসান। আফনান জান্নাত কেয়া শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ আসামির মামলার তদন্ত কর্মকর্তা, আর রাশেদুল হাসান শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়সহ ১৭ আসামির মামলার তদন্ত কর্মকর্তা। আদালতের সময় শেষ হয়ে যাওয়ায় তাদের জেরা সম্পন্ন করা সম্ভব হয়নি।
এছাড়া, আফনান জান্নাত কেয়া শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদ পুতুলসহ আরও একটি মামলার তদন্ত করছেন, যার সাক্ষ্যগ্রহণও আজ স্থগিত রাখা হয়েছে।
তিন মামলায় এ পর্যন্ত মোট ৭৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।
গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৫ ছয় মামলার মধ্যে তিনটির অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। একই দিন বিশেষ জজ আদালত-৪ বাকি তিন মামলার অভিযোগ গঠন করেন।
এর আগে, গত ২০ জুলাই মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসাইন গালিব আসামিদের বারবার আদালতে অনুপস্থিতির কারণে মামলাগুলো বিচারিক আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

বাংলাদেশি কর্মীদের জন্য যত দ্রুত সম্ভব মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার পাশাপাশি আরও বেশি কর্মী নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এই আহ্বান জানান।
৪ ঘণ্টা আগে
আজ সোমবার (২২ জুন) মালয়েশিয়ায় স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় পেরদানা পুত্রা ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
৪ ঘণ্টা আগে
২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলার রায় জানা যাবে আগামী ৩০ জুন (মঙ্গলবার)।
৪ ঘণ্টা আগে
লালগালিচায় তারেক রহমান ও জুবাইদা রহমানকে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার দেয়। এ সময়ে মালয়েশিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান গার্ড পরিদর্শন করেন।
৭ ঘণ্টা আগে