প্রতিবেদক, রাজনীতি ডটকম

‘মামলা গ্রহণ করার মতো উপাদান না থাকায়’ ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমানের মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত মামলা গ্রহণ করার মতো উপাদান না থাকায় এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আশুতোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ সকালে হাম ও রুবেলার টিকা সময়মতো আমদানি না করে শিশুদের স্বাস্থ্যঝুঁকির মধ্যে ফেলা এবং টিকা সংকটের কারণে মৃত্যুর ঘটনা ঘটার অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল এ আবেদন করেন।
মামলার আবেদনে আরও যাদের আসামি করা হয়েছে তারা হলেন— স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।
আবেদনে অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বে অবহেলা ও সিদ্ধান্তগত ব্যর্থতার কারণে দেশে হাম-রুবেলা টিকার সংকট তৈরি হয়। এর ফলে বিপুলসংখ্যক শিশু নির্ধারিত সময়ে টিকা থেকে বঞ্চিত হয়েছে এবং হামের সংক্রমণ ও মৃত্যুর ঘটনা বেড়েছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকার ইউনিসেফের মাধ্যমে হাম-রুবেলাসহ বিভিন্ন টিকা আমদানি করে আসছিল। তবে অন্তর্বর্তী সরকারের সময়ে সেই প্রক্রিয়া বন্ধ করে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়, যা দীর্ঘসূত্রতায় পড়ায় টিকার সরবরাহে ঘাটতি সৃষ্টি হয়।
মামলার আবেদনে উল্লেখ করা হয়, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স গত ২০ মে প্রকাশিত এক সাক্ষাৎকারে সম্ভাব্য টিকা সংকট সম্পর্কে স্বাস্থ্য বিভাগকে একাধিকবার সতর্ক করার কথা জানান। পাশাপাশি বিদ্যমান আমদানি ব্যবস্থা বহাল রাখার অনুরোধও করা হয়েছিল বলে দাবি করা হয়। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই সতর্কবার্তা যথাযথভাবে আমলে নেয়নি বলে অভিযোগে বলা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ৭৫ হাজার ৭০৮ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সরকারি হিসাবে প্রায় ৬১০ শিশুর মৃত্যুর কথাও উল্লেখ করা হয়েছে। এছাড়া হাসপাতালের বাইরে আরও বহু শিশু আক্রান্ত হলেও তাদের একটি বড় অংশ সরকারি পরিসংখ্যানে অন্তর্ভুক্ত হয়নি বলে দাবি করা হয়েছে। এতে আক্রান্ত পরিবারগুলোকে চিকিৎসা ব্যয় বহন করতে হয়েছে এবং রাষ্ট্রকেও অতিরিক্ত অর্থনৈতিক চাপের মুখে পড়তে হয়েছে।
আবেদনকারীর অভিযোগ, যদিও পরবর্তী সময়ে জরুরি ভিত্তিতে টিকা সরবরাহের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু সময়মতো ব্যবস্থা না নেওয়ার কারণে যে ক্ষতি হয়েছে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তিরা এড়াতে পারেন না।
রাজনীতি/আরআইআর

জৈন ধর্ম মানুষের মুক্তির জন্য নৈতিকতার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছে। এই ধর্ম অনুযায়ী, বন্দি অবস্থা থেকে আত্মার মুক্তির উপায় তিনটি— সম্যগ দর্শন বা সত্যের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা, সম্যগজ্ঞান বা সংশয়শূন্য ও ভ্রমমুক্ত বিশদ জ্ঞান এবং সম্যগ চারিত্র বা হিত আচরণে প্রবৃত্ত হওয়া এবং অহিতকর আচরণ থেকে সম্প
৬ ঘণ্টা আগে
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেল এবং আত্মীয়ের নামের সঙ্গে মিল রেখে বগুড়ার মোকামতলা উপজেলায় নবগঠিত কয়েকটি ইউনিয়নের নামকরণের অভিযোগের পর এবার তার নামে একটি স্কুলের নামকরণের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে শিক্ষা সচিবের কাছে পাঠানো এক পত্রে এই প্রস্তাব নাকচ করেছেন তিনি।
১৫ ঘণ্টা আগে
‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামকে গ্রেপ্তারের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, সংশ্লিষ্ট সব পক্ষ পারস্পরিক আলোচনা ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে পৌঁছা
১৬ ঘণ্টা আগে
এর আগে গত ১৫ জুন বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ এবং ‘দ্য নিউ নেশন’ পত্রিকার উত্তরাঞ্চলীয় প্রতিনিধি তানভীর আলম রিমন ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার সম্পাদক-প্রকাশকসহ ছয় জনের বিরুদ্ধে এই মামলা করেন। পরে বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং সদর থ
১৬ ঘণ্টা আগে