প্রতিবেদক, রাজনীতি ডটকম

জুলাই আন্দোলন চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আওয়ামী লীগ সরকারের খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার৷ (৩০ এপ্রিল) আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
এ দিন কামরুল ইসলামের চিকিৎসার নথিপত্রে ‘প্রতারণা’ ও ‘অসঙ্গতি’র অভিযোগ তুলে তাকে হাসপাতাল থেকে কারাগারে পাঠানোর আদেশ চেয়েছে প্রসিকিউশন।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, কামরুল ইসলামের চিকিৎসাসংক্রান্ত নথিতে চরম অসঙ্গতি রয়েছে। ট্রাইব্যুনালের সঙ্গে ‘ফ্রড’ করে তাকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার আদেশ নেওয়া হয়েছিল। কিন্তু এভারকেয়ার হাসপাতালে কোনো প্রিজন সেল নেই। এ ছাড়া আসামিপক্ষ চিকিৎসাসংক্রান্ত যেসব নথিপত্র দাখিল করেছে, তাতে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে।
কামরুল ইসলামের নথিপত্র জাল করার কিছু উদাহরণও উল্লেখ করেন আমিনুল ইসলাম। তিনি জানান, অসঙ্গতিগুলো ট্রাইব্যুনালের নজরে আনার পর আদালত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার আদেশটি বাতিল করে দেন। পাশাপাশি এসব কাগজপত্র কীভাবে সংগ্রহ করা হলো, তার ব্যাখ্যা দিতে কামরুলের আইনজীবীদের ১৫ দিনের সময় দিয়ে শোকজ করেছেন।
প্রসিকিউশনের তোলা জালিয়াতির অভিযোগ নাকচ করে আসামিপক্ষের আইনজীবী আফতাব মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, আমাদের পক্ষ থেকে কোনো ভুয়া কাগজ দেওয়ার সুযোগ নেই। সব মেডিকেল সার্টিফিকেটে থাকা চিকিৎসকের বিএমডিসি নম্বর অনলাইনে সার্চ দিলেই পাওয়া যাবে। এগুলো সঠিক কি না, তা প্রমাণের জন্যই আদালত আমাদের ১৫ দিন সময় দিয়েছেন।
এভারকেয়ারে চিকিৎসার আদেশ বাতিলের বিষয়ে এই আইনজীবী বলেন, উপযুক্ত চিকিৎসার সরঞ্জাম না থাকায় আমরা এভারকেয়ারে চিকিৎসার আবেদন করেছিলাম। আদালত শুনানি শেষে আদেশের জন্য রেখেছিল। গত রোববার আমরা এভারকেয়ারে নেওয়ার আদেশের কপি পাই। কিন্তু প্রসিকিউশন এই আদেশের বিরুদ্ধে পিটিশন দেওয়ায় আজ সেটির শুনানি হয় এবং এভারকেয়ারে নেওয়ার আগের আদেশটি প্রত্যাহার করা হয়।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কামরুলকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং বিচার শুরুর আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়।
শুনানির শুরুতে আসামিপক্ষের অব্যাহতির আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। পরে বিচারক মোহিতুল হক মামলার তিনটি অভিযোগ পড়ে শোনান এবং আসামিদের কাছে অভিযোগ স্বীকারের বিষয়ে জানতে চান।
জবাবে রাশেদ খান মেনন নিজেকে নির্দোষ দাবি করে ট্রাইব্যুনালের কাছে ন্যায়বিচার চান। অন্যদিকে কামরুল ইসলাম অভিযোগগুলোকে মিথ্যা, বানোয়াট, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে ন্যায়বিচার প্রত্যাশা করেন।
পরে ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের আদেশ দিয়ে মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ৯ জুন দিন নির্ধারণ করেন।
মামলায় ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, আবদুস সাত্তার পালোয়ান, মঈনুল করিমসহ অন্যরা। আসামিপক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী।
মামলায় প্রসিকিউশনের অভিযোগ, শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে কামরুল ইসলাম ও রাশেদ খান মেনন বিভিন্নভাবে উসকানি দিয়েছেন। আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের শীর্ষ পর্যায়ে থেকে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর মারণাস্ত্র ব্যবহারের পাশাপাশি কারফিউ জারিতে প্ররোচনা দেন তারা।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, তাদের এসব কর্মকাণ্ডের ধারাবাহিকতায় রাজধানীর বাড্ডাসহ আশপাশ এলাকায় গুলিতে ২৩ জন নিহত হন।

আগামীকাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। এই সংক্ষিপ্ত সফরে তার সঙ্গী হবেন ৩৫ জন। এর মাঝেই আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন তিনি।
১৪ ঘণ্টা আগে
তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
১৬ ঘণ্টা আগে
মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন
১৬ ঘণ্টা আগে
সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি
১৮ ঘণ্টা আগে