স্ত্রী-ছেলেসহ নাফিজ সারাফতের ফ্ল্যাট-প্লট পরিচালনায় রিসিভার নিয়োগের নির্দেশ

বাসস

পদ্মা ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সারাফত, তার স্ত্রী আঞ্জুমান আরা শহিদ ও ছেলে চৌধুরী রাহিব স্বাফয়ান সারাফতের নামে থাকা ফ্ল্যাট, প্লট ও জমি পরিচালনার জন্য রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছে আদালত। এইসব সম্পত্তি ইতিপূর্বে আদালত ক্রোকের নির্দেশ দেয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পত্তিগুলোর মধ্যে চৌধুরী নাফিজ সারাফতের নামে থাকা গুলশানে ২০ তলা বাড়ি, রাজধানী ঢাকায় নয়টি ফ্ল্যাট, রাজউক পূর্বাচল ও ঢাকার নিকুঞ্জে একটি করে প্লট, ঢাকা ও গাজিপুরে ২৩ কাঠা জমি। আঞ্জুমান আরা শহিদের ঢাকায় পাঁচটি ফ্ল্যাট, বসুন্ধরা আবাসিক এলাকায় চার তলা বাড়িসহ সাড়ে সাত কাঠা জমি, নিকুঞ্জে একটি প্লট ও ঢাকা এবং গাজিপুরে তিনি কাঠা জমি। চৌধরী রাহিব স্বাফয়ান সারাফতের নামে থাকা ঢাকায় সাতটি ফ্ল্যাট।

আবেদনে বলা হয়েছে, চৌধুরী নাফিজ সারাফত ও অন্যান্যদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, জালিয়াতি, ও ক্ষমতার অপব্যবহার করে গ্রাহকের সঙ্গে প্রতারণা ও নিজেদের মাধ্যমে একে অপরের যোগসাজশে প্রায় ৮৮৭ কোটি টাকা আত্মসাতসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য অনুসন্ধানী টিম গঠন করা হয়েছে। চৌধুরী নাফিজ সারাফত, তার স্ত্রী আঞ্জুমান আরা শহিদ ও ছেলে চৌধরী রাহিব স্বাফয়ান সারাফতের নামে দেশের বিভিন্ন স্থানে থাকা স্থাবর সম্পত্তিসমূহ আদালতের আদেশে ক্রোক করা হয়েছে। ক্রোককৃত সম্পত্তি রক্ষণাবেক্ষণ/তত্ত্বাবধায়ন করার জন্য রিসিভার/তত্ত্বাবধায়ক নিয়োগ করা আবশ্যক।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্যে সংসদে উত্তেজনা

বাজেট আলোচনায় অংশ নিয়ে হান্নান মাসউদ বলেন, প্রধানমন্ত্রী এখানে নেই। কিন্তু উনি যখন বিভিন্ন ভাষণে অসত্য তথ্য দিয়ে বলেন— বিরোধী দল মিছিল করতেছে মদের দাম বৃদ্ধির প্রতিবাদে বা সিগারেটের দাম বৃদ্ধি করার কারণে— এমন অসত্য তথ্য দিয়ে যখন প্রধানমন্ত্রী বক্তব্য দেন, আমরা খুবই আশাহত হই।

১৫ ঘণ্টা আগে

কুয়ালালামপুরে প্রধানমন্ত্রী, বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে দেশটির রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়, দেওয়া হয় গার্ড অব অনার। সুসজ্জিত বাহিনীর দেওয়া গার্ড অব অনারের সময়ে দুদেশের জাত

১৬ ঘণ্টা আগে

কাতারে সড়ক দুর্ঘটনা, কানাইঘাটের ৫ প্রবাসী নিহত

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাসা থেকে বের হয়ে একসঙ্গে কর্মস্থলে যাচ্ছিলেন ওই পাঁচজন। পথেই তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।

১৮ ঘণ্টা আগে

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, বিচার বিভাগীয় তদন্ত চায় আসক

রোববার (২১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে। আসক বলেছে, রাষ্ট্রীয় হেফাজতে থাকা অবস্থায় একজন তরুণের মৃত্যু জনমনে গুরুতর প্রশ্নের জন্ম দেয়। তাই মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

১৯ ঘণ্টা আগে