প্রতিবেদক, রাজনীতি ডটকম

সারা দেশের নিম্ন আদালতের তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির সভাপতিত্বে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে ৩টা থেকে ৫টা পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সভায় সভাপতিত্ব করেন।
সুপ্রিম কোর্ট সূত্র জানিয়েছে, ২০টিরও বেশি বিষয় নিয়ে ফুলকোর্ট সভায় আলোচনা হয়েছে। এর মধ্যে অন্যতম এজেন্ডা ছিল বিচারকদের বদলি-পদোন্নতিসহ বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পদ্ধতি।
সূত্র জানায়, ফুলকোর্ট সভায় নিম্ন আদালতের তিন শতাধিক বিচারকের পদোন্নতির তালিকা চূড়ান্ত করে অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত এ তালিকা শিগগিরই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় অনুমোদন দেওয়ার পর তাদের এ পদোন্নতি কার্যকর হবে।
ঢাকার বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলায় আপিল বিভাগের নিষেধ থাকা সত্ত্বেও এক আসামিকে জামিন দেওয়ার ঘটনায় বিচারিক ক্ষমতা হারানো জেলা জজ কামরুন্নাহার ক্ষমতা ফিরে পাবেন কি না, এ বিষয়েও আলোচনা হয়েছে ফুলকোর্ট সভায়। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জিএ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে সুপ্রিম কোর্ট সূত্র জানিয়েছে।
সুপ্রিম কোর্টের বার্ষিক ক্যালেন্ডার নিয়েও ফুলকোর্ট সভায় আলোচনা হয়েছে। তবে সময় স্বল্পতার কারণে এ ক্যালেন্ডার অনুমোদনের বিষয়ে কোনো নিতে পারেনি ফুলকোর্ট।
এর আগে গত ১ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের নিয়ে ফুলকোর্ট সভার দিন নির্ধারণ করেছিলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

বাংলাদেশি কর্মীদের জন্য যত দ্রুত সম্ভব মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার পাশাপাশি আরও বেশি কর্মী নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এই আহ্বান জানান।
৪ ঘণ্টা আগে
আজ সোমবার (২২ জুন) মালয়েশিয়ায় স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় পেরদানা পুত্রা ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
৪ ঘণ্টা আগে
২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলার রায় জানা যাবে আগামী ৩০ জুন (মঙ্গলবার)।
৪ ঘণ্টা আগে
লালগালিচায় তারেক রহমান ও জুবাইদা রহমানকে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার দেয়। এ সময়ে মালয়েশিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান গার্ড পরিদর্শন করেন।
৭ ঘণ্টা আগে