ইউপি চেয়ারম্যান হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনকে যাবজ্জীবন

টাঙ্গাইল প্রতিনিধি
ইউপি চেয়ারম্যান হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনকে যাবজ্জীবন

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হোসেন হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২১ সেপ্টম্বর) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত দায়রা জজ মো. ফয়সাল আল মামুন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) মোহাম্মদ সাইদুর রহমান স্বপন এ তথ্য জানিয়েছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজনের মধ্যে রয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি সানিয়াত খান বাপ্পা। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া চারজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে তাদেরও অতিরিক্ত এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানিয়েছেন এপিপি স্বপন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৩ সালের ২০ ডিসেম্বর সকালে হাঁটতে বের হয়ে হামলার শিকার হন রফিকুল ইসলাম। তিনি টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ওই দিন সকাল সাড়ে ৬টার দিকে হাঁটতে বের হয়ে আকুরটাকুর বটতলা বাজার এলাকায় পৌঁছালে একদল লোক তার ওপর হামলা চালায়।

হামলাকারীরা রফিকুলকে গুলি ও কুপিয়ে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

ঘটনার পরদিন নিহতের ছোট ভাই লাভলু মিয়া বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় হত্যা মামলা করেন। প্রথমে সদর থানা পুলিশ মামলাটি তদন্ত করলেও পরে তদন্তের দায়িত্ব দেওয়া হয় গোয়েন্দা পুলিশকে।

সাক্ষ্য গ্রহণসহ মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement
ইউপি চেয়ারম্যান হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনকে যাবজ্জীবন