কালশী বস্তিতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার তরুণ কারাগারে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
গত সোমবার সন্ধ্যায় কালশী বস্তিতে আগুন লাগে। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীর কালশী বস্তিতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক তরুণকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বস্তির বাসিন্দারা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছিল।

মঙ্গলবার (২৬ মে) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালত এ আদেশ দেন। গ্রেপ্তার তরুণের নাম নাজমুল হাসান মনি (২৫)।

ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক মো. মিজানুর রহমান।

আবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার আসামি মামলার ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন বলে প্রাথমিক সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। তার দেওয়া তথ্য যাচাই-বাছাই চলছে। জামিনে মুক্তি পেলে তিনি পালিয়ে যেতে পারেন। এ অবস্থায় মামলার তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত সোমবার সন্ধ্যায় কালশী বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয় দিবাগত রাত সাড়ে ৩টার দিকে। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে অগ্নিকাণ্ডের কয়েক ঘণ্টা আগে সোমবার বিকেলে কালশী বস্তির এক দোকানির নাজমুল হাসান মনির ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে নাজমুল অগ্নিকাণ্ডের হুমকি দেন বলে অভিযোগ বাসিন্দাদের। এরপর বস্তিতে অগ্নিকাণ্ড ঘটলে স্থানীয় বাসিন্দারা তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

১৭ সেপ্টেম্বর থেকে আইসিসিবিতে এশিয়ান ট্যুরিজম ফেয়ার

তিন দিনব্যাপী মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। দেশের পর্যটন খাতের অন্যতম বড় এই আন্তর্জাতিক আয়োজনের জন্য রাজধানীর অন্যতম বড় ও বহুমুখী ইভেন্ট ভেন্যু আইসিসিবিকে বেছে নেওয়া হয়েছে।

৫ ঘণ্টা আগে

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড, আওয়ামীপন্থি আইনজীবীদের ‘নীরব প্রতিবাদ’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাইয়ের ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে ‘নীরব প্রতিবাদ’ জানিয়েছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।

৬ ঘণ্টা আগে

ডাকসু সংগ্রহশালার সামনে জিন্নাহ-আযমের ছবি পদদলন করে প্রতিবাদ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।

৬ ঘণ্টা আগে

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৭ ঘণ্টা আগে
Advertisement