অবশেষে আটকে থাকা কর্মীরা গেলেন মালয়েশিয়া

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইট বাতিল হওয়ায় ২০-২১ ঘণ্টা আটকে থাকার পর অবশেষে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন ১৬৭ কর্মী। ফ্লাইট বাতিল হওয়ার কারণে বিপত্তিতে পড়তে হয়েছিল এই কর্মীদের। কারণ আগামী ৩১ মে বিদেশি কর্মীদের মালয়েশিয়ায় প্রবেশের শেষ সময়।

মঙ্গলবার (২৮ মে) বিকাল পৌনে ৩টায় এয়ার ইন্ডিগোর ফ্লাইট এবং পৌনে ৪টার দিকে বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইটে কর্মীরা ঢাকা ত্যাগ করেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক ও বিমান বাংলাদেশ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আগামী ৩১ নভেম্বরের মধ্যে মালয়েশিয়ায় অনুমোদন করা কর্মীদের দেশটিতে প্রবেশ করতে হবে। এর জন্য দ্রুত কর্মীদের মালয়েশিয়া পাঠাতে বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়। কিন্তু ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সোমবার (২৭ মে) মালয়েশিয়াগামী কর্মীদের পাঠানো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটসহ এয়ার ইন্ডিগোর একটি ফ্লাইট বাতিল হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন মালয়েশিয়াগামী ১৬৭ কর্মী। এয়ার ইন্ডিগোর ফ্লাইটের কর্মীরা ২১ ঘণ্টা এবং বিমান বাংলাদেশ বিশেষ ফ্লাইটের কর্মীরা ২০ ঘণ্টা পর এই ভোগান্তিতে থেকে মুক্তি পান।

এ বিষয়ে বিমান বাংলাদেশের ব্যবস্থাপক (জনসংযোগ) মো. আল মাসুদ খান জানান, আজ বিকাল পৌনে ৪টার দিকে শিডিউল বিপর্যয় ঘটা ফ্লাইটটি ঢাকা ছেড়ে গেছে। এই ফ্লাইটে ১৩৭ জন মালয়েশিয়াগামী যাত্রী ছিল। বৈরী আবহাওয়ার কারণে এই যাত্রীদের সোমবার রাতে হোটেলে স্থানান্তর করা হয়। এর আগে দুপুর সাড়ে ১২টায় ফ্লাইটটি ছাড়ার কথা থাকলেও সম্ভব হয়নি।

প্রবাসী কল্যাণ ডেস্কের সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৬টায় এয়ার ইন্ডিগোর শিডিউল বিপর্যয় ঘটা ফ্লাইটটি মঙ্গলবার পৌনে ৩টার দিকে ঢাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশে ছেড়ে গেছে। এই ফ্লাইটে ৩০ জন মালয়েশিয়াগামী যাত্রী ছিলেন।

এর আগে ফ্লাইট বাতিল হওয়ায় সোমবার মধ্যরাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে বিক্ষোভ করেন কর্মীরা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু

সামিট জানিয়েছে, ধীরে ধীরে সরবরাহ বাড়িয়ে ১৫ আগস্ট রাত ২টার দিকে টার্মিনালের পূর্ণ সক্ষমতা অনুযায়ী প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষে কাজ চলছে।

১৩ ঘণ্টা আগে

চট্টগ্রাম বন্দরের জলসীমায় ২ জাহাজের সংঘর্ষ

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সি স্পাইকের সব কার্গো ট্যাংক অক্ষত আছে। কোনো ট্যাংকে পানি ঢোকেনি। জাহাজ থেকে তেল নিঃসরণের ঘটনাও ঘটেনি। তবে সংঘর্ষে জাহাজটির ইঞ্জিনকক্ষের বাঁ পাশের পেছনের দিকে প্রায় এক বর্গমিটার ফাটল সৃষ্টি হয়েছে। ওই ফাটল দিয়ে পানি ঢোকার পর জাহাজটিতে সাময়িক বিদ্যুৎ-বিপর্যয় ঘটে।

১৪ ঘণ্টা আগে

মানবিক বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: সমাজকল্যাণমন্ত্রী

এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘প্রেসক্লাবের অধীনে একটি “সাংস্কৃতিক একাডেমি” বা “শিশু বিকাশ কেন্দ্র” গঠন করা উচিত। যেখানে শিশুরা পড়াশোনার পাশাপাশি গান, নাচ, আবৃত্তি, ছবি আঁকা এবং গল্প বলার মতো সৃজনশীল কাজগুলো শিখতে পারবে।’

১৬ ঘণ্টা আগে

একযোগে ৪৯ পুলিশ পরিদর্শক বাধ্যতামূলক অবসরে

পুলিশের পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘জনস্বার্থে’ তাদের অবসরে পাঠানো হয়েছে।

১ দিন আগে